/
/
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে দুটি ফ্রি কোর্সের সুযোগ
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে দুটি ফ্রি কোর্সের সুযোগ
Byলাল সবুজ প্রকাশ
Published২৫ জানুয়ারি, ২০২৬
৬:১৮ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Copy of lsp photo (14)

সাভার জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে দুটি প্রশিক্ষণ কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এ কোর্স দুটি মাসব্যাপী অনুষ্ঠিত হবে। চার সপ্তাহব্যাপী এই কোর্সটিতে আবেদনের শেষ তারিখ ০৬ ফেব্রুয়ারি।

এ কোর্সে অংশগ্রহণকারীরা নানা সুবিধা ও সনদ পাবে।

প্রশিক্ষণার্থীদের জন্য সুবিধা
১. কোর্সটি সম্পূর্ণ আবাসিকভাবে অনুষ্ঠিত হবে।
২. প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ, আবাসন, খাবার খরচ এবং যাতায়াত খরচ সরকারি অর্থে নির্বাহ করা হবে।

কোর্সের নাম: ইংরেজি ভাষা ও ব্যবসায়িক যোগাযোগ (২৯তম ব্যাচ)
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এইচএসসি বা সমমান পাস।
আবেদন ফি: এক শত টাকা (অফেরতযোগ্য),
ভর্তি ফি (ভর্তির সময়): এক হাজার টাকা,
জামানত ফি (ভর্তির সময়): এক হাজার টাকা।

কোর্সের নামঃ ট্যুর গাইড ও ইকো-টুরিজম ম্যানেজমেন্ট (২৯তম ব্যাচ)
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এইচএসসি বা সমমান পাস।
আবেদন ফি: এক শত টাকা (অফেরতযোগ্য),
ভর্তি ফি (ভর্তির সময়): এক হাজার টাকা,
জামানত ফি (ভর্তির সময়): এক হাজার টাকা।

আবেদন করতে যা লাগবে
আবেদনের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হবে:
১. শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
২. জাতীয় পরিচয়পত্র।
৩. প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি।
৪. অনলাইনে আবেদনটি লিংকে পূরণ করতে হবে।
আবেদনের বিস্তারিত তারিখ
১. আবেদন জমার শেষ তারিখ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬।
২. চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬।
৩. নির্বাচিতদের তালিকা প্রকাশ: ইনস্টিটিউটের ওয়েবসাইটে।