/
/
/
চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপে চীনে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ
চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপে চীনে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ
Byলাল সবুজ প্রকাশ
Published২ ফেব্রুয়ারি, ২০২৬
৬:৩৪ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

1770016542_2d47261ba7ae7563a95b

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের আওতায় ২০২৬–২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে চীন সরকার। এই বৃত্তির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা চীনের অন্যতম স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সুচো ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬।

১৯০০ সালে প্রতিষ্ঠিত সুচো ইউনিভার্সিটি চীনের প্রাচীন ও মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোর একটি। এটি চীনের ‘ডাবল ফার্স্ট ক্লাস’ বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত, যা উচ্চমানের শিক্ষা ও গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আধুনিক গবেষণাগার, উন্নত ল্যাবরেটরি, বৈশ্বিক গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক মানের অ্যাকাডেমিক পরিবেশ এই বিশ্ববিদ্যালয়ের বিশেষ বৈশিষ্ট্য।

বৃত্তির সুযোগ-সুবিধা

চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন—
• মাস্টার্স প্রোগ্রামে মাসিক ৩,০০০ ইউয়ান (প্রায় ৫২,০২৫ টাকা);
• পিএইচডি প্রোগ্রামে মাসিক ৩,৫০০ ইউয়ান (প্রায় ৬০,৬৯৬ টাকা);
• রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ মওকুফ;
• টিউশন ফি লাগবে না;
• ক্যাম্পাসে বিনা মূল্যে আবাসনের ব্যবস্থা;
• পূর্ণাঙ্গ চিকিৎসাবিমা সুবিধা।

আবেদনের যোগ্যতা

এই বৃত্তিতে আবেদনের জন্য প্রার্থীদের—
• চীনের নাগরিক না হতে হবে;
• মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে আবেদনকালে বয়স ৩৫ বছরের কম এবং স্নাতক ডিগ্রিধারী হতে হবে;
• পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে আবেদনকালে বয়স ৪০ বছরের কম এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে;
• অন্য কোনো বৃত্তি গ্রহণকারী শিক্ষার্থী হলে আবেদন করা যাবে না;
• ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

আবেদনের সময় যেসব কাগজপত্র জমা দিতে হবে—
• চীনা সরকার বৃত্তির আবেদন ফরম;
• পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);
• অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণা প্রস্তাবনা;
• দুইটি সুপারিশপত্র;
• পাসপোর্টের অনুলিপি;
• অপরাধকর্মে জড়িত নন—মর্মে প্রত্যয়নপত্র;
• ইংরেজি ভাষাদক্ষতার সনদ অথবা ইংরেজি মাধ্যমে অধ্যয়নের প্রমাণপত্র।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপদ্ধতি ও বিস্তারিত তথ্য জানতে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬।