

অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান The University of Melbourne (মেলবোর্ন বিশ্ববিদ্যালয়) ২০২৬ শিক্ষাবর্ষের জন্য তাদের মর্যাদাপূর্ণ Graduate Research Scholarship (Fully Funded) ঘোষণা করেছে।
এই স্কলারশিপের মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা মাস্টার্স বাই রিসার্চ ও পিএইচডি প্রোগ্রামে সম্পূর্ণ অর্থায়নে পড়াশোনার সুযোগ পাবেন।
এই স্কলারশিপের আওতায় মাস্টার্স (২ বছর) এবং পিএইচডি (৪ বছর) প্রোগ্রামের শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীরা বছরে প্রায় ৩৯ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার লিভিং অ্যালাউন্স পাবেন। এর সঙ্গে থাকবে রিলোকেশন অ্যালাউন্স, অসুস্থতা ও মাতৃত্বকালীন ছুটির সুবিধা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক OSHC (Overseas Student Health Cover) হেলথ ইন্স্যুরেন্স।
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা যারা Masters by Research অথবা PhD প্রোগ্রামে ভর্তির যোগ্যতা রাখেন, তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। আর্টস, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, বিজনেস, আইন, মেডিসিনসহ প্রায় সব বিভাগেই এই সুযোগ প্রযোজ্য।
এই স্কলারশিপের জন্য আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর, ২০২৬। আগ্রহী শিক্ষার্থীদের মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের নির্ধারিত পেজে গিয়ে আবেদন করতে হবে।
আবেদন লিংক:
https://scholarships.unimelb.edu.au/awards/graduate-research-scholarships