/
/
/
চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্স
চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্স
Byলাল সবুজ প্রকাশ
Published১০ ফেব্রুয়ারি, ২০২৬
১০:০৬ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

-1x-1

বিশ্বের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় ২০২৬ সালের জন্য চালু করেছে ফ্রি অনলাইন কোর্স। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী ও পেশাজীবীরা ঘরে বসেই এসব কোর্সে অংশ নিতে পারবেন।

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অনলাইন কোর্সগুলো জনপ্রিয় শিক্ষা প্ল্যাটফর্ম edX–এর মাধ্যমে পরিচালিত হবে। বর্তমানে এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়টির ৬০টির বেশি কোর্স রয়েছে। এর মধ্যে ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, প্রযুক্তি, ম্যানেজমেন্ট, আর্টস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের কোর্স উল্লেখযোগ্য।

১৯১১ সালে চীনের বেইজিংয়ে যাত্রা শুরু করে সিংহুয়া বিশ্ববিদ্যালয়। একাডেমিক উৎকর্ষতার জন্য এটি বিশ্বজুড়ে পরিচিত। সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আর্টস ও লিটারেচার, সোশ্যাল সায়েন্স এবং মেডিসিন বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করছেন।

কোর্স ফি আছে কি?

এই অনলাইন কোর্সগুলোতে শিক্ষার্থীরা চাইলে সম্পূর্ণ বিনা মূল্যে (Audit Track) অংশ নিতে পারবেন। তবে কোর্স শেষে ভেরিফায়েড সার্টিফিকেট নিতে চাইলে নির্দিষ্ট ফি পরিশোধ করতে হবে। সব কোর্সই self-paced, অর্থাৎ নিজের সুবিধামতো সময় ও গতিতে শেখার সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা:

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন

বয়সের কোনো বাধ্যবাধকতা নেই

অধিকাংশ কোর্সে পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন হয় না

শিক্ষার্থীরা যেসব সুবিধা পাবেন:

এই কোর্সগুলোর মাধ্যমে সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের শীর্ষ অধ্যাপকদের কাছ থেকে নতুন দক্ষতা অর্জন ও বিদ্যমান দক্ষতা উন্নত করার সুযোগ মিলবে। সম্পূর্ণ অনলাইনে এবং নমনীয় সময়সূচিতে পড়াশোনার সুযোগ থাকায় শিক্ষার্থী, পেশাজীবী ও আগ্রহী যে কেউ সহজেই এতে অংশ নিতে পারবেন।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহীদের edX এর ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলে পছন্দের কোর্সে নিবন্ধন করতে হবে। কোর্সভেদে আবেদনের শেষ সময় আলাদা হতে পারে, তাই আবেদন করার আগে নির্দিষ্ট কোর্সের ডেডলাইন দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

🔗 কোর্স দেখুন ও আবেদন করুন: https://www.edx.org/school/tsinghuax