/
/
নারী উদ্যোক্তাদের জন্য এসএমইর অ্যাকাউন্টিং প্রশিক্ষণ
নারী উদ্যোক্তাদের জন্য এসএমইর অ্যাকাউন্টিং প্রশিক্ষণ
Byলাল সবুজ প্রকাশ
Published২৬ ফেব্রুয়ারি, ২০২৬
১০:২৩ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

LSP Photo Card (10)

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন)-এর উদ্যোগে নারী উদ্যোক্তাদের জন্য ‘বেসিক অ্যাকাউন্টিং ফর এসএমই’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণটি আগামী ০১ ও ০২ এপ্রিল ২০২৬ তারিখে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-তে অনুষ্ঠিত হবে।

নির্বাচিত প্রশিক্ষণার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

প্রশিক্ষণে যেসব বিষয় আলোচিত হবে তার মধ্যে রয়েছে-

ব্যবসার হিসাবরক্ষণ পদ্ধতি

আয়-ব্যয়ের হিসাব

নগদ বই ও লেজার সংরক্ষণ

ব্যাংক লেনদেন ও ব্যাংক সমন্বয় বিবরণী

মূলধন ও লাভ-ক্ষতির হিসাব

ব্যয় বিশ্লেষণ ও মূল্য নির্ধারণ পদ্ধতি

আগ্রহী নারী উদ্যোক্তাদের আগামী ২৫ মার্চ ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে। আবেদন করা যাবে: https://services.smef.gov.bd/
লিংকে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ০১৭২০৫৫১২২৮, ০১৫২১৪৭২৩৬৪।