/
/
/
বাংলা একাডেমির গবেষণা বৃত্তির জন্য প্রবন্ধ প্রস্তাব আহ্বান
বাংলা একাডেমির গবেষণা বৃত্তির জন্য প্রবন্ধ প্রস্তাব আহ্বান
Byলাল সবুজ প্রকাশ
Published১১ মার্চ, ২০২৬
২:০৩ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Bangla Academy

বাংলা একাডেমি বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে গবেষণা-বৃত্তির জন্য প্রবন্ধ প্রস্তাব আহ্বান করেছে। ‘তৃতীয় পর্যায় | মে-জুলাই ২০২৬’ শীর্ষক এই কর্মসূচির আওতায় নির্বাচিত গবেষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

বাংলা একাডেমির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গবেষণা প্রবন্ধ রচনার জন্য নির্বাচিত প্রত্যেক গবেষককে ২০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে। প্রতিটি গবেষকের জন্য একজন করে গবেষণা তত্ত্বাবধায়ক ও একজন সম্পাদক নিয়োগ করা হবে।

নির্বাচিত গবেষকদের বাংলা একাডেমির সঙ্গে চুক্তি সম্পাদনের তিন মাসের মধ্যে গবেষণা প্রবন্ধ জমা দিতে হবে।

যোগ্যতা ও শর্ত

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, বয়স, লিঙ্গ ও গবেষণার বিষয় উল্লেখ করতে হবে। প্রবন্ধ অবশ্যই ভাষা ও ব্যাকরণগতভাবে শুদ্ধ হতে হবে। সব ধরনের সম্মানী থেকে বিধিবদ্ধ কর ও মূল্য সংযোজন কর কর্তন করা হবে।

বাংলা একাডেমির গবেষণা বৃত্তির আওতায় পূর্বে যাদের গবেষণা সম্পন্ন হয়েছে, তাদের আবেদন করার প্রয়োজন নেই। তবে নতুন গবেষণা–প্রস্তাব নিয়ে আবেদন করলে তা বিবেচনা করা হবে। নির্বাচিত গবেষকদের নির্ধারিত কর্মশালায় অংশগ্রহণ করতে হবে।

আবেদন পদ্ধতি

আবেদনের সঙ্গে প্রবন্ধ প্রস্তাবের এক হাজার শব্দের সারসংক্ষেপ এবং গবেষণা পদ্ধতির বিবরণ জমা দিতে হবে। পাশাপাশি পূর্বে প্রকাশিত গবেষণা বা সৃজনধর্মী কাজের কপি সংযুক্ত করতে হবে।

ই-মেইল, ডাকযোগে কিংবা সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে।

গবেষণা প্রবন্ধ প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ ১৪ এপ্রিল ২০২৬।

আবেদন পাঠানোর ঠিকানা:
উপপরিচালক, গবেষণা উপবিভাগ, বাংলা একাডেমি, ঢাকা–১০০০।

ই–মেইল: baresearchgrant@gmail.com