/
/
ইউএনডিপি ফিউচারন্যাশন ভলান্টিয়ার প্রোগ্রামে যুক্ত হওয়ার সুযোগ
ইউএনডিপি ফিউচারন্যাশন ভলান্টিয়ার প্রোগ্রামে যুক্ত হওয়ার সুযোগ
Byadminsr
Published
২:৪৯ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

UNDP

তরুণদের দক্ষতা উন্নয়ন সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে ইউনাইটেড ন্যাশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) বাংলাদেশ তাদের ফিউচারন্যাশন উদ্যোগের আওতায় ভলান্টিয়ার নিয়োগের সুযোগ ঘোষণা করেছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যেখানে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নয়নেরও সুযোগ পাবেন।

এই উদ্যোগের মাধ্যমে তরুণদের নেতৃত্বগুণ, যোগাযোগ দক্ষতা এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণের সক্ষমতা বৃদ্ধি করা হবে। নির্বাচিত ভলান্টিয়াররা বিভিন্ন প্রকল্পভিত্তিক কাজে অংশগ্রহণ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

আবেদনের জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয় বা কলেজের দ্বিতীয় বর্ষ কিংবা তার ঊর্ধ্বের শিক্ষার্থী হতে হবে। পাশাপাশি তাদের বাংলা ইংরেজি ভাষায় সাবলীলতা থাকা প্রয়োজন। এছাড়াও মাইক্রসফট অফিস এবং গুগল অফিস টুলস ব্যবহারে দক্ষতা থাকা আবশ্যক বলে জানানো হয়েছে।

নির্বাচিত ভলান্টিয়াররা ইউএনডিপি বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে যুক্ত হয়ে পেশাগত দক্ষতা বৃদ্ধি, দলগতভাবে কাজ করার অভিজ্ঞতা এবং বাস্তবভিত্তিক শিক্ষার সুযোগ লাভ করবেন। এটি ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের ক্ষেত্রেও সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

🗓️ আবেদনের শেষ তারিখ: মার্চ ২০২৫
🔗 আবেদন লিংক: https://forms.gle/JRsQTrSxMubYRpTc9

উল্লেখ্য, ফিউচারন্যাশন উদ্যোগ তরুণদের ক্ষমতায়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে।