/
/
/
বাংলাদেশ ব্যাংকের রিলস প্রতিযোগিতা, জিততে পারো ৫০ হাজার টাকা
বাংলাদেশ ব্যাংকের রিলস প্রতিযোগিতা, জিততে পারো ৫০ হাজার টাকা
Byলাল সবুজ প্রকাশ
Published
২:৪৬ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

BB

ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় করতে ‘বাংলা কিউআর’ নিয়ে রিলস প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের যেকোনো বয়সী মানুষ, বিশেষ করে কনটেন্ট নির্মাতা, ভিডিও এডিটর, গ্রাফিক ডিজাইনার ও সৃজনশীল তরুণরা এতে অংশ নিতে পারবে।

প্রতিযোগিতায় অংশ নিতে বাংলা কিউআর ব্যবহার করে লেনদেনের সুবিধা তুলে ধরে একটি রিলস বা ভিডিও তৈরি করতে হবে। ভিডিওতে কৃষক, জেলে, ক্ষুদ্র উদ্যোক্তা, গণপরিবহনে ভাড়া পরিশোধ, বিদ্যুৎ বা গ্যাস বিল দেওয়া, দৈনন্দিন কেনাকাটা কিংবা হাসপাতাল ও ওষুধের দোকানে ডিজিটাল লেনদেনের মতো বিষয় তুলে ধরা যেতে পারে।

ভিডিওটি অবশ্যই মৌলিক হতে হবে এবং বাংলা ভাষায় তৈরি করতে হবে। ভিডিওর দৈর্ঘ্য ১৫ সেকেন্ড থেকে সর্বোচ্চ ১ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে হতে হবে।

প্রথম স্থান অর্জনকারী পাবে ৫০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী ৩০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী ২০ হাজার টাকা। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীদের জন্য রয়েছে সম্মাননা সনদ। সেরা ১০টি ভিডিও বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

অংশ নিতে তোমার তৈরি ভিডিও গুগল ড্রাইভের লিংকের মাধ্যমে reelscompetitionbanglaqr@gmail.com ঠিকানায় পাঠাতে হবে। একই সঙ্গে ভিডিওটি নিজের ফেসবুক প্রোফাইল বা পেজে প্রকাশ করতে হবে।

ভিডিও জমা দেওয়ার শেষ সময় ১৮ জুন। তাই দেরি না করে তোমার সৃজনশীলতা কাজে লাগাও এবং ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরে অংশ নাও এই প্রতিযোগিতায়।

বিস্তারিত তথ্য জানতে নিচের ভিডিও টি দেখুন – https://www.facebook.com/share/v/1bJC2cdFBw/