/
/
সাশ্রয়ী যাতায়াতে মেট্রোরেলে ফিরছে ‘জোবাইক’
সাশ্রয়ী যাতায়াতে মেট্রোরেলে ফিরছে ‘জোবাইক’
Byadminsr
Published
৪:৪৭ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

WhatsApp Image 2026-08-09 at 15.03.47

উত্তরার বিভিন্ন মেট্রোস্টেশন থেকে নেমেই এখন অল্প খরচে ও সহজে গন্তব্যে পৌঁছানোর নতুন পথ খুলছে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সাথে সমঝোতার মাধ্যমে ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাইসাইকেল শেয়ারিং নেটওয়ার্ক ‘জোবাইক’। গত ৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের চুক্তি সম্পন্ন হওয়ার পর এই সেবা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রাথমিক পরিকল্পনায় উত্তরা অঞ্চলের তিনটি স্টেশনকে -উত্তরা উত্তর, উত্তরা সেন্টার ও উত্তর দক্ষিণ নির্বাচন করা হয়েছে। এসব স্টেশনে ১৫০ থেকে ৩০০টি প্যাডেল বাইসাইকেল দিয়ে আগামী ছয় মাস পরোক্ষ তদারকিমূলক পরীক্ষা চালানো হবে। উত্তরা এলাকার একাধিক আবাসিক এলাকা এবং আশপাশের তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার মূল সুবিধাভোগী হবেন।

স্মার্টফোনের অ্যাপের সাহায্যে নির্ধারিত হাব থেকে কিউআর কোড স্ক্যান করে বাইসাইকেলের লক খোলা যাবে। যাত্রার শেষে নিকটস্থ যেকোনো নির্দেশিত পয়েন্টে সাইকেল জমা দিলেই চলবে। খরচের ক্ষেত্রে আনলকিং ফি বাবদ ২ টাকা এবং ব্যবহারের সময়সীমার ওপর ভিত্তি করে প্রতি মিনিটে ১ টাকা হারে হিসাব করা হবে।
২০১৮ সালে সমুদ্রসৈকতের শহর কক্সবাজারে শুরু হলেও কোভিড সংকটে কার্যক্রম থমকে যায় এই দেশীয় উদ্যোগটির। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুনরায় কার্যক্রম চালুর পর এবার রাজধানীর গণপরিবহন কাঠামোর সঙ্গে যুক্ত হয়ে নতুন উদ্যেগে কার্যক্রম বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। ডিএমটিসিএল ও জোবাইকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে এই দ্বিপক্ষীয় চুক্তিটি সম্পন্ন হয়।