

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বর্তমান যুগের সবচেয়ে চাহিদাপূর্ণ প্রযুক্তি। এআই বিষয়ে দক্ষতা বাড়াতে আগ্রহীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে অনলাইন কোর্সের সুযোগ দিচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল।
গুগল ক্লাউডের অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মে জেনারেটিভ এআই, বৃহৎ ভাষা মডেল এলএলএম ও দায়িত্বশীল এআইসহ Responsible AI বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বেশ কিছু কোর্স রয়েছে। এর মধ্যে জেনারেটিভ এআইয়ের প্রাথমিক কোর্সটি শেষ করতে সময় লাগে মাত্র ৪৫ মিনিট।
কারা অংশ নিতে পারবেন এবং কী প্রয়োজন?
১. পূর্বঅভিজ্ঞতা প্রয়োজন নেই: কোর্সগুলোতে অংশ নেওয়ার জন্য কোনো প্রযুক্তিগত পূর্ব অভিজ্ঞতা বা প্রোগ্রামিং জানার প্রয়োজন নেই। একদম শূন্য থেকে যে কেউ এটি শুরু করতে পারবেন।
২. টাকার প্রয়োজন নেই : কোর্সগুলো করার জন্য কোনো ফি বা টাকা দিয়ে আলাদা করে রেজিস্ট্রেশন করতে হবে না। শুধু একটি জিমেইল অ্যাকাউন্ট থাকলেই চলবে।
কীভাবে কোর্স সম্পন্ন করে ব্যাজ পাবেন?
১. প্রথমে নিচে দেওয়া লিঙ্কে প্রবেশ করে নিজের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করতে হবে।
২. এরপর পছন্দমতো কোর্স নির্বাচন করে ভিডিও লেকচার বা লার্নিং ম্যাটেরিয়াল দেখতে হবে।
৩. কোর্স শেষে একটি ছোট কুইজ বা অ্যাসেসমেন্ট সম্পন্ন করতে হবে।
৪. কুইজ সফলভাবে শেষ করার পরই গুগল ক্লাউড থেকে একটি অফিসিয়াল ডিজিটাল স্কিল ব্যাজ দেওয়া হবে।
এই ভেরিফায়েড ব্যাজটি লিংকডইন প্রোফাইল, জীবনবৃত্তান্ত বা পেশাগত সিভিতে যুক্ত করা যায়, যা চাকরির ক্ষেত্রে বাড়তি সুবিধা দেবে।
প্রয়োজনীয় লিংকসমূহ:
• কোর্স ও লার্নিং পাথ শুরু করতে: Google Skills Learning Path
• গুগল এআই স্কিলস সম্পর্কে বিস্তারিত জানতে: Google AI Skills Learning