/
/
বিশ্বে ১৭৬টি স্কাউট দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ: শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার
বিশ্বে ১৭৬টি স্কাউট দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ: শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার
Byadminsr
Published
৪:০১ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Abrar-photo

বিশ্বের ১৭৬টি স্কাউট দেশের মধ্যে বাংলাদেশ বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। এ অর্জন বাংলাদেশের জন্য গৌরবের বলে মন্তব্য করে তিনি বলেন, এশিয়া–প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন কমিটি ও সাবকমিটিতে বাংলাদেশি স্কাউটদের নেতৃত্ব দেশের সক্ষমতার স্বীকৃতি বহন করে।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত বাংলাদেশ স্কাউটসের জাতীয় পর্যায়ের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, স্কাউটিং শুধু ব্যাজ অর্জনের মাধ্যম নয়; এটি চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ, দলগত নেতৃত্ব, দায়িত্ববোধ এবং সমাজসেবায় দক্ষতা অর্জনের অনন্য প্রশিক্ষণ। তিনি আরও বলেন, “দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের ভূমিকা অনন্য। ঘূর্ণিঝড়, বন্যা বা অগ্নিকাণ্ড— যে কোনো সংকটে দেশের সর্বত্র মানুষের পাশে দাঁড়ায় স্কাউট সদস্যরা।” আত্মনির্ভরশীল ও সেবামুখী নাগরিক তৈরিতে স্কাউটিং কার্যক্রম আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

জুলাই আন্দোলনের শহীদ ১১ স্কাউট সদস্যকে স্মরণ করে অধ্যাপক আবরার বলেন, “জুলাই আন্দোলনে শহীদ ১১ জন স্কাউট সদস্যের আত্মত্যাগ আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের প্রেরণা হয়ে আছে। তাদের ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সাহস ও অনুপ্রেরণা জোগায়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

এ সময় দেশের বিভিন্ন জেলার স্কাউট সদস্যদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।