/
/
/
গাছে পেরেক লাগালে ২০ হাজার, কাটলে ১ লাখ টাকা জরিমানা
গাছে পেরেক লাগালে ২০ হাজার, কাটলে ১ লাখ টাকা জরিমানা
Byলাল সবুজ প্রকাশ
Published৮ জানুয়ারি, ২০২৬
১১:০৫ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

20k

গাছে পেরেক লাগানো বা অন্য কোনো ধাতব বস্তু ব্যবহার করে বৃক্ষের ক্ষতি করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছেন রাষ্ট্রপতি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। অধ্যাদেশে বলা হয়েছে, বাণিজ্যিক উৎপাদন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে পেরেক বা ধাতব বস্তু দিয়ে গাছের ক্ষতিসাধন সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিধান লঙ্ঘন করলে আদালত সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা করতে পারবেন।

অধ্যাদেশে আরও বলা হয়েছে, কর্তন নিষিদ্ধ বা বন অধিদপ্তর কর্তৃক বিপদাপন্ন ঘোষিত কোনো গাছ কাটলে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা এবং ক্ষতিপূরণমূলক বনায়নের শাস্তি দেওয়া যাবে। অনুমতি সাপেক্ষে কর্তনযোগ্য বৃক্ষের বিধান লঙ্ঘনে জরিমানার পরিমাণ সর্বোচ্চ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নতুন অধ্যাদেশে বনভূমির জরিপ ও রেকর্ড হালনাগাদ, শর্তসাপেক্ষে বনভূমি বিনিময়, বৃক্ষ কর্তনের অনুমোদন পদ্ধতি এবং বন কর্মকর্তাদের আইন প্রয়োগের ক্ষমতা স্পষ্ট করা হয়েছে। অধ্যাদেশ কার্যকর হওয়ার তিন মাসের মধ্যে কর্তন নিষিদ্ধ ও অনুমতি সাপেক্ষে কর্তনযোগ্য বৃক্ষের তালিকা গেজেটে প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে এ অধ্যাদেশে।