/
/
ফের বাজারে এলো বাংলাদেশে তৈরি এইচটিসি স্মার্টফোন 
ফের বাজারে এলো বাংলাদেশে তৈরি এইচটিসি স্মার্টফোন 
Byadminsr
Published
৪:৫১ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

htc

একসময় ব্যাপক জনপ্রিয়তা লাভ করলেও স্মার্টফোন বাজারে ধীরে ধীরে পিছিয়ে পড়ে এইচটিসি ব্র্যান্ড। তবে এবার দীর্ঘ বিরতির পর আবারও দেশে তৈরি নতুন মডেলের স্মার্টফোন উন্মুক্ত করে বাংলাদেশে বিক্রি কার্যক্রম শুরু করেছে এইচটিসি।
এইচটিসি ওয়াইল্ডফায়ার ই৭ লাইফ নামক নতুন এই মডেলটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে এবং এর দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশে এইচটিসি ফোনের উৎপাদক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড।
এ ফোনের বিশেষ ফিচার:
•  ডিসপ্লে: ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং উজ্জ্বলতা ৪৮০ নিটস।
•  প্রসেসর: ইউনিসক টাইগার টি৬১৫ অক্টাকোর প্রসেসর।
•  র‍্যাম ও স্টোরেজ: ৬ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ।
•  ব্যাটারি: ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা দীর্ঘ সময়ব্যাপী ব্যাকআপ প্রদান করবে।
•  ক্যামেরা: ফোনের পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং সেলফি তোলার জন্য ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
•  ইন্টারনেট অফার: সাশ্রয়ী মূল্যে গ্রামীণফোনের বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ কেনার সুযোগ।

ফোনটির সম্পর্কে সেলেক্সট্রা লিমিটেডের বিপণন বিভাগের প্রধান মামুন খান গণমাধ্যমকে জানিয়েছেন, “এই দামের মধ্যে এইচটিসি ওয়াইল্ডফায়ার ই৭ লাইফ বর্তমান বাংলাদেশের স্মার্টফোন বাজারে সবচেয়ে শক্তিশালী এবং আকর্ষণীয় ফোনগুলোর মধ্যে একটি। ৫০ মেগাপিক্সেল ক্যামেরাসহ একাধিক উন্নত প্রযুক্তি সুবিধা ফোনটিকে অনেক এগিয়ে রেখেছে। এছাড়া এটি বাংলাদেশে তৈরি, তাই গুণগত মানের ব্যাপারে কোন আপস করা হয়নি।”
এইচটিসির নতুন ফোনটি স্মার্টফোন বাজারে আবারও শক্ত অবস্থান তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে, বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে যার চাহিদা থাকবে।
দেশের বিভিন্ন বাজারে এইচটিসি ওয়াইল্ডফায়ার ই৭ লাইফ ফোনটি পাওয়া যাবে এবং গ্রামীণফোনের সঙ্গে বিশেষ ইন্টারনেট প্যাকেজের অফারও পাওয়া যাবে।