/
/
/
উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে এসএমই ফাউন্ডেশন, আবেদনের শেষদিন আজ
উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে এসএমই ফাউন্ডেশন, আবেদনের শেষদিন আজ
ByMozammel Haque Hridoy
Published১৪ জানুয়ারি, ২০২৬
১১:১০ পূর্বাহ্ণ
1762172769579
Mozammel Haque Hridoy
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে লাল সবুজ প্রকাশের সাব-এডিটর হিসেবে কর্মরত। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সিজে ক্লাবের প্রতিষ্ঠাতা, সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও ‘Northify’ এর সহপ্রতিষ্ঠাতা ও দৈনিক দেশ রূপান্তরের বেরোবি প্রতিনিধি ছিলেন।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

lsp photo

বাংলাদেশের ব্যবসা উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ নিয়ে এসেছে এসএমই ফাউন্ডেশন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন আগামী ১৮ থেকে ২২ জানুয়ারি ২০২৬ তারিখে(সম্ভাব্য) ঢাকায় ‘নতুন ব্যবসায় সৃষ্টি’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করতে যাচ্ছে। এটি এসএমই ফাউন্ডেশন-এর উদ্যোগে অনুষ্ঠিতব্য একটি ইভেন্ট যা ব্যবসা শুরু করতে আগ্রহী উদ্যোক্তাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা জানতে পারবে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষুদ্র উদ্যোগ ও উদ্যোক্তা উন্নয়ন ধারণা, ব্যবসায় ধারণা ও বাছাই, ব্যবসায় চক্র ও ব্যবস্থাপনা, চাহিদা ও যোগান, বাজারজাতকরণ কৌশল, খরচ ও মূল্য নির্ধারণ পদ্ধতি, বাজার জরীপ, ব্যবসায় সোয়াট(এসডব্লিউওটি) বিশ্লেষণ, ব্যবসায়িক যোগাযোগ, বিক্রয় দক্ষতা ও বর্ষপুঞ্জি, উৎপাদন কৌশল ও মান নিয়ন্ত্রণ, আয়-ব্যয় ও লাভ ক্ষতির হিসাব, নথিপত্র সংরক্ষণ, বিকল্প পুঁজি ও বিজনেস প্লান ব্রিফিং।
কর্মশালাটি ঢাকায় ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশনে অনুষ্ঠিত হবে এবং এর জন্য ৫০০ টাকার নিবন্ধন ফি ধার্য করা হয়েছে। নিবন্ধন প্রক্রিয়া ১৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। উদ্যোক্তা হিসেবে পেশাগত দক্ষতা ও ব্যবসায়িক চিন্তাভাবনা বিকাশে এই কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও বিস্তারিত জানার জন্য এসএমই ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট বা সরাসরি ফোনে যোগাযোগ করা যাবে ০১৮১৮১০০০১৭, ০১৭৫৪০২০২০৬ নম্বরে সকাল ৯টা-বিকাল ৫টা পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত)।