/
/
বিনামূল্যে সুইডেনে পড়ার সুযোগ, আবেদন ২ ফেব্রুয়ারি পর্যন্ত
বিনামূল্যে সুইডেনে পড়ার সুযোগ, আবেদন ২ ফেব্রুয়ারি পর্যন্ত
Byলাল সবুজ প্রকাশ
Published৩১ জানুয়ারি, ২০২৬
১২:১৯ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Copy of Copy of lsp photo (2)

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করেছে সুইডেনের ঐতিহ্যবাহী উপসালা বিশ্ববিদ্যালয়। ‘উপসালা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ’-এর আওতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২ ফেব্রুয়ারি ২০২৬।

১৪৭৭ সালে প্রতিষ্ঠিত উপসালা বিশ্ববিদ্যালয় সুইডেনের উপসালা শহরে অবস্থিত একটি প্রাচীন পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। উন্নত গবেষণা, আধুনিক শিক্ষাব্যবস্থা এবং আন্তর্জাতিক মানের একাডেমিক পরিবেশের কারণে এটি ইউরোপের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। উন্নত জীবনমান, নিরাপত্তা এবং বিশ্বজোড়া স্বীকৃত সুইডিশ ডিগ্রির কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছেও দেশটি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।

সুযোগ-সুবিধা

এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। তবে আবাসন ও দৈনন্দিন জীবনযাপনের খরচ শিক্ষার্থীদের নিজ দায়িত্বে বহন করতে হবে। পাশাপাশি ইউরোপীয় সংস্কৃতি ও আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ মিলবে।

স্কলারশিপের ধরন

উপসালা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তিন ধরনের স্কলারশিপ প্রদান করে,
১. অ্যান্ডার্স ওয়াল স্কলারশিপ- স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য
২. কিং কার্ল গুস্তাফ স্কলারশিপ- স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য
৩. উপসালা বিশ্ববিদ্যালয় গ্লোবাল স্কলারশিপ- স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য

প্রতিটি স্কলারশিপের আলাদা শর্ত রয়েছে। অ্যান্ডার্স ওয়াল স্কলারশিপ মূলত নির্দিষ্ট অঞ্চল, বিশেষ করে আফ্রিকার শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। অন্যদিকে, গ্লোবাল স্কলারশিপের ক্ষেত্রে আবেদনকারীকে সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের বাইরে অন্য দেশের নাগরিক হতে হবে। ফলে বাংলাদেশি শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীদের আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, তাই আর্থিক অবস্থার প্রমাণ দিতে হবে। নির্ধারিত সময়ের আগেই অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে এবং আবেদন ফি ও প্রয়োজনীয় সব নথিপত্র বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপদ্ধতি ও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

উল্লেখ্য, উপসালা বিশ্ববিদ্যালয়ের এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ আগামী ২ ফেব্রুয়ারি ২০২৬।