/
/
জাপানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট স্কলারশিপ, আবেদন ৫ এপ্রিল পর্যন্ত 
জাপানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট স্কলারশিপ, আবেদন ৫ এপ্রিল পর্যন্ত 
Byলাল সবুজ প্রকাশ
Published২৯ জানুয়ারি, ২০২৬
৫:০৮ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Copy of Copy of lsp photo (1)

আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিতে স্কলারশিপ দিচ্ছে সূর্যোদয়ের দেশ জাপান। “ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কলারশিপ” এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৬-২৭ শিক্ষাবর্ষে জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৫ এপ্রিল ২০২৬।

টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি জাপানের অন্যতম শীর্ষ বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর গবেষণা বিশ্ববিদ্যালয়। উদ্ভাবনমুখী শিক্ষা ও আধুনিক গবেষণার জন্য প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে জাপানের শিল্পখাত ও প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশ্বমানের গবেষণাগার, উন্নত অবকাঠামো ও আন্তর্জাতিক মানের একাডেমিক পরিবেশের কারণে টোকিও টেক বর্তমানে বিশ্বের নানা দেশের শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিত।

স্কলারশিপের সুযোগ-সুবিধা

এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের কোনো টিউশন ফি বা ভর্তি ফি দিতে হবে না। আবেদন করতেও কোনো ফি লাগবে না। এছাড়া যাতায়াতের জন্য বিমান ভাড়াও প্রদান করা হবে। আইইএলটিএস বা টোয়েফল স্কোর জমা দেওয়া বাধ্যতামূলক নয়; তবে ইংরেজি মাধ্যমে পড়াশোনা ও পরীক্ষা দেওয়া হয়েছে—এমন প্রমাণপত্র জমা দিতে হবে।

আবেদনের যোগ্যতা

এই স্কলারশিপে আবেদনের জন্য প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জন্ম তারিখ হতে হবে ২ এপ্রিল ১৯৮৯-এর পর। জাপানের বাইরে অবস্থিত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মোট ১৬ বছরের শিক্ষাজীবন সম্পন্ন করে স্নাতকোত্তর পর্যায়ের সমমানের শিক্ষা অর্জন থাকতে হবে। আবেদন করতে হবে পূর্ববর্তী অধ্যয়ন করা বিষয় বা সংশ্লিষ্ট একাডেমিক বিষয়ে। স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য স্নাতক ডিগ্রি এবং পিএইচডি প্রোগ্রামের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সময় পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি, টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজির কোনো ফ্যাকাল্টি সদস্যের সম্মতিপত্র, পূরণকৃত আবেদন ফরম, গবেষণা পরিকল্পনা ও স্টেটমেন্ট অব পারপাস, ডিনের সুপারিশপত্র, পূর্ববর্তী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট, ভাষাগত দক্ষতার প্রমাণ, থিসিসের সারসংক্ষেপ, ডিগ্রি সম্পন্ন বা সম্ভাব্য সম্পন্নের প্রমাণপত্র এবং পাসপোর্টের কপি জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া

এই স্কলারশিপে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি ও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কলারশিপের জন্য আবেদনের শেষ তারিখ আগামী ৫ এপ্রিল ২০২৬।