

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের একুশে পদকের জন্য দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজকে মনোনীত করেছে সরকার।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রতি বছর ভাষা আন্দোলনের স্মরণে একুশে পদক প্রদান করা হয়।
এবার একুশে পদকের জন্য মনোনীতরা হলেন চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে (মরণোত্তর) আইয়ুব বাচ্চু, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এছাড়া সংগীত দল হিসেবে ব্যান্ড ওয়ারফেজকেও এ সম্মাননা দেওয়া হচ্ছে।