

জাতীয় নির্বাচন ও গণভোটের ক্ষেত্রে এমন অনেক ভোটারের জন্য নির্বাচন কমিশন (ইসি) চারটি সহজ উপায় জানিয়েছে, যেগুলো ব্যবহার করে ভোটাররা নিজের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর সম্পর্কে দ্রুত ও নির্ভুল তথ্য পেতে পারবে।
পদ্ধতি ১: স্মার্টফোন অ্যাপ
তুমি তোমার স্মার্টফোনে “স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি” অ্যাপটি ডাউনলোড করো। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপ ইনস্টল করার পর ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করো এবং ‘ভোটকেন্দ্র খুঁজো’ অপশনে ক্লিক করো। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এবং জন্মতারিখ দিয়ে অনুসন্ধান করলেই সঙ্গে সঙ্গে তুমি নিজের ভোটার নম্বর, ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা জানতে পারবে।
পদ্ধতি ২: হটলাইন কল করো
তুমি চাইলে ১০৫ হটলাইন নম্বরে কল করে তোমার ভোটকেন্দ্রের তথ্য জানতে পারো। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলার জন্য ৯ চাপো। কল করার সময় তোমার এনআইডি নম্বর এবং জন্মতারিখ সঙ্গে রাখো। হটলাইন সেবা সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চালু থাকবে।
পদ্ধতি ৩: এসএমএস সেবা
মোবাইলের মেসেজ অপশনে ‘PC NID’ লিখে ১০৫ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে তোমার ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।
পদ্ধতি ৪: ইসির ওয়েবসাইট
ইসির ওয়েবসাইট থেকেও তুমি সরাসরি ভোটকেন্দ্র খুঁজে দেখতে পারবে। ওয়েবসাইটে এলাকা বা উপজেলা/থানা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা যাবে। চাইলে তুমি এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে সরাসরি অনুসন্ধান করতে পারবে। এছাড়া ভোটকেন্দ্রের জিও লোকেশন এবং গুগল ম্যাপের মাধ্যমে দূরত্ব ও পথের বিস্তারিত তথ্যও জানা যাবে।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি জুলাইয়ে জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা।