/
/
/
এআই ‘অটো ডাবিং’ সুবিধা চালু করল ইউটিউব
এআই ‘অটো ডাবিং’ সুবিধা চালু করল ইউটিউব
Byলাল সবুজ প্রকাশ
Published৯ ফেব্রুয়ারি, ২০২৬
২:৫৪ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

article

শখের বসে কিংবা অনলাইনে আয়ের আশায় অনেকেই ইউটিউবে চ্যানেল খুলে নিয়মিত ভিডিও তৈরি করেন। তবে মানসম্মত কনটেন্ট থাকা সত্ত্বেও ভাষাগত সীমাবদ্ধতার কারণে অনেক ভিডিও ভিন্ন ভাষাভাষী দর্শকের কাছে পৌঁছাতে পারে না। এই সমস্যা দূর করতে গত বছরের সেপ্টেম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ‘অটো ডাবিং’ সুবিধা চালু করে ইউটিউব।

শুরুতে সীমিত কিছু চ্যানেলের জন্য থাকলেও এখন থেকে প্ল্যাটফর্মের সব নির্মাতা এই সুবিধা ব্যবহার করতে পারবেন। এতে করে নির্মাতারা সহজেই নিজেদের ভিডিও বিভিন্ন ভাষায় পৌঁছে দিয়ে দর্শকসংখ্যা বাড়াতে পারবেন।

ইউটিউব জানিয়েছে, অটো ডাবিংয়ের মাধ্যমে দর্শকেরা ২৭টি ভাষায় ভিডিওর ডাব করা অডিও শুনতে পারবেন। আগে বড় ও জনপ্রিয় ইউটিউবাররা আলাদা উদ্যোগে ডাব করা ভিডিও প্রকাশ করলেও ছোট ও মাঝারি চ্যানেলগুলোর জন্য সেটি ছিল সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। নতুন এই ফিচার সেই বাধা দূর করবে।

এ ছাড়া ডাব করা কণ্ঠস্বরকে আরও স্বাভাবিক ও আবেগপূর্ণ করতে ‘এক্সপ্রেসিভ স্পিচ’ নামে নতুন একটি সুবিধা যুক্ত করেছে ইউটিউব। প্রাথমিকভাবে এটি ৮টি ভাষায় ব্যবহার করা যাবে। পাশাপাশি অটো ডাবিংয়ের মান আরও উন্নত করতে শিগগিরই ‘লিপ সিঙ্ক’ প্রযুক্তি চালুর পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এতে ডাব করা অডিওর সঙ্গে ভিডিওতে থাকা চরিত্রের ঠোঁটের নড়াচড়া আরও বেশি মিলবে, ফলে কথোপকথন বাস্তব মনে হবে।

দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে ‘প্রেফারড ল্যাঙ্গুয়েজ’ সেটিংসও চালু করতে যাচ্ছে ইউটিউব। এই অপশনের মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে ভিডিওর মূল ভাষা দেখতে পারবেন, আবার প্রয়োজন অনুযায়ী ডাব করা সংস্করণও বেছে নিতে পারবেন। এতে দর্শকেরা নিজেদের পছন্দ অনুযায়ী ভাষা পরিবর্তনের আরও বেশি স্বাধীনতা পাবেন।