

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপ কর্মসূচির জন্য ইন্টার্ন নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
এই ইন্টার্নশিপে আবেদন করতে পারবেন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারীরা। স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সর্বোচ্চ দুই বছরের মধ্যে আবেদন করতে হবে। পাশাপাশি যেসব শিক্ষার্থী এখনো চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তারাও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র জমা সাপেক্ষে আবেদন করতে পারবেন।
নির্বাচিত ইন্টার্নদের জন্য মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।
আবেদন করতে আগ্রহীদের বিআরটিসির ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে নিজ হাতে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে বিআরটিসির প্রধান কার্যালয় ২১ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল, ঢাকায় পরিচালক (প্রশাসন ও অপারেশন) বরাবর জমা দিতে হবে।