

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনে সাময়িক সীমা আরোপ করা হয়েছে।
৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।
এই সময়ের মধ্যে বিকাশ একাউন্ট থেকে সেন্ড মানি লেনদেনে প্রতি ট্রানজাকশনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। পাশাপাশি প্রতিদিন সর্বোচ্চ ১০টি সেন্ড মানি লেনদেন করা যাবে।
নির্দেশনা অনুযায়ী, উল্লিখিত সময়সীমায় ক্যাশ ইন ও ক্যাশ আউট সেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে গ্রাহকরা এই সময়ে সব ধরনের পেমেন্ট সেবা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবেন।
নির্ধারিত সময় শেষে বিকাশের সব লেনদেন কার্যক্রম আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে জানানো হয়েছে।
সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহকদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।