/
/
/
ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা ও বন্ধ থাকবে
ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা ও বন্ধ থাকবে
Byলাল সবুজ প্রকাশ
Published১০ ফেব্রুয়ারি, ২০২৬
৮:৪০ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

DU2qP3dimXGvhqlC4ApjMj2KTUJeXAp04tXZvCOt

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ভোটের দিন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচনের দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং আদালতের নিয়মিত বিচারিক কার্যক্রমও বন্ধ থাকবে।

ভোটগ্রহণের সুবিধার্থে সারাদেশে দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের দিন সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তবে সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে জরুরি সেবা। হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ এবং জরুরি টেলিযোগাযোগ সেবা চালু থাকবে। একই সঙ্গে সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যম এবং সংশ্লিষ্ট কর্মীরা দায়িত্ব পালন করবেন।

এছাড়া নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও ব্যাংক কর্মকর্তাদের ক্ষেত্রে সাধারণ ছুটি প্রযোজ্য হবে না। নির্বাচন পরিচালনার স্বার্থে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের সব কার্যালয় খোলা থাকবে।