

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তর ১৬ থেকে ২০তম গ্রেডে মোট ৭টি পদে ২৮৪ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৯ ফেব্রুয়ারি প্রকাশিত এ বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইন আবেদন শুরু হবে ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে এবং চলবে ১৫ মার্চ ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
পদ ও যোগ্যতা
হ্যাচারি সহকারী (৫টি পদ)
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে জীববিজ্ঞানসহ এসএসসি বা সমমান পাস এবং স্বীকৃত বোর্ড থেকে মৎস্য বিষয়ে ডিপ্লোমা।
ভান্ডার রক্ষক (২টি পদ)
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
গাড়িচালক (৬টি পদ)
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: জেএসসি বা সমমান পাস, ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা এবং বিআরটিএ প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স।
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (১৩৫টি পদ)
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
ক্যাশিয়ার (৪টি পদ)
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস।
ডেকহ্যান্ড (উচ্চস্কেল) (৬টি পদ)
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণির সার্টিফিকেট অব কম্পিটেন্সি।
অফিস সহায়ক (১২৬টি পদ)
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
আবেদন ফি
১ থেকে ৬ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা (সার্ভিস চার্জসহ) এবং ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা। সব গ্রেডে অনগ্রসর প্রার্থীদের জন্য ফি ৫৬ টাকা। আবেদন ফি টেলিটক প্রিপেইড নম্বর থেকে অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে।
বিস্তারিত তথ্য মৎস্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।