/
/
ব্যতিক্রমী আয়োজনে কুমিল্লায় গোলাপ প্রদর্শনী
ব্যতিক্রমী আয়োজনে কুমিল্লায় গোলাপ প্রদর্শনী
Byলাল সবুজ প্রকাশ
Published১ মার্চ, ২০২৬
১১:১৪ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Rose 1.0

ফুলের রঙে রঙিন হয়ে উঠেছে কুমিল্লা। ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত গোলাপ প্রদর্শনী দেখতে সকাল থেকেই ভিড় করেন নানা বয়সী দর্শনার্থীরা। বাহারি রঙ, ভিন্ন জাত ও মনোমুগ্ধকর সুবাসে সাজানো এ প্রদর্শনী যেন হয়ে উঠেছে ফুলপ্রেমীদের এক মিলনমেলা।

আয়োজকরা জানান, স্থানীয় ফুলচাষিদের উৎসাহিত করা এবং নতুন জাতের গোলাপের সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। প্রদর্শনীতে দেশীয় জাতের পাশাপাশি হাইব্রিড টি, ফ্লোরিবান্ডা ও ইংলিশ গোলাপসহ শতাধিক প্রজাতির গোলাপ স্থান পায়। লাল, হলুদ, সাদা, কমলা, বেগুনি ও কালচে গোলাপ দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।

প্রতিটি স্টলেই আলাদা আকর্ষণ ছিল। অনেকেই পরিবার-পরিজন নিয়ে ছবি তুলতে ব্যস্ত সময় পার করেন। আয়োজকদের একজন জানান, শুধু প্রদর্শনী নয়, এখানে গোলাপ চাষের কৌশল, পরিচর্যা ও রোগব্যাধি দমন নিয়ে পরামর্শও দেওয়া হচ্ছে। এতে নতুন উদ্যোক্তারা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি রয়েছে সেরা গোলাপ নির্বাচন ও পুরস্কার প্রদান।

স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা বলেন, কুমিল্লায় বাণিজ্যিকভাবে ফুলচাষের সম্ভাবনা বাড়ছে। এমন আয়োজন কৃষকদের আগ্রহ বাড়ানোর এবং পাশাপাশি অর্থনৈতিক সম্ভাবনাও তৈরি করবে।

সারাদিন দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল প্রদর্শনী এলাকা। আয়োজকদের আশা, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন করা হবে, যাতে কুমিল্লা গোলাপ চাষে নতুন পরিচিতি পায়।