/
/
ঈদে বাড়ল ছুটি, এবার মিলছে সাত দিনের সরকারি ছুটি।
ঈদে বাড়ল ছুটি, এবার মিলছে সাত দিনের সরকারি ছুটি।
Byadminsr
Published
১:৩২ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Eid Vaccation

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির তালিকায় নতুন করে ১৮ মার্চ ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে এবার সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্ভাব্য ২১ মার্চ ঈদুল ফিতর ধরে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল। এর মধ্যে ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি এবং ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে ছুটি রাখা হয়।

এদিকে ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে আগে থেকেই সরকারি ছুটি রয়েছে। নতুন করে ১৮ মার্চ ছুটি যুক্ত হওয়ায় এবার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের ছুটি মিলবে।