/
/
/
ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটে চীনা ভাষা শেখার সুযোগ
ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটে চীনা ভাষা শেখার সুযোগ
Byলাল সবুজ প্রকাশ
Published৬ মার্চ, ২০২৬
১১:০০ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

China

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট (Institute of Modern Languages – IML) চীনা ভাষার এলিমেন্টারি কোর্সে (সান্ধ্যকালীন) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীদের জন্য আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।

ভর্তির ন্যূনতম যোগ্যতা হিসেবে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতিদিন সকাল ৯:৩০টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত (রবিবার থেকে বৃহস্পতিবার) অফিসে সরাসরি গিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যাবে।

কোর্সের মেয়াদ প্রায় ৬ মাস, মোট ১৫০ ঘণ্টা। কোর্সটি HSK-3 পরীক্ষার উপযোগীভাবে সাজানো হয়েছে।

ক্লাস অনুষ্ঠিত হবে প্রতি শুক্র, শনি ও বুধবার সন্ধ্যা ৬:০০টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত।

ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ:
মোহাম্মদ গোলাম মাওলা
মোবাইল: ০১৯৫৫-৩৩০৫৭৫ (অফিস সময়ে)
কক্ষ নং: ১২৬

ভর্তি প্রক্রিয়ার সব কার্যক্রম আধুনিক ভাষা ইনস্টিটিউটের অফিসে সরাসরি সম্পন্ন করতে হবে।