/
/
/
ঈদে কেনাকাটায় বিকাশে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড়
ঈদে কেনাকাটায় বিকাশে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড়
Byলাল সবুজ প্রকাশ
Published৬ মার্চ, ২০২৬
১:৩০ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

bKash 1

পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে গ্রাহকদের জন্য আকর্ষণীয় ছাড় ও ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা প্রতিষ্ঠান বিকাশ। উৎসবের কেনাকাটাকে সাশ্রয়ী করতে পোশাক, জুতা, ইলেকট্রনিকস, গ্রোসারি, রেস্টুরেন্টে ইফতার–সাহ্‌রি অর্ডার, টিকিট কাটা ও হোটেল বুকিংসহ বিভিন্ন খাতে বিকাশে পেমেন্ট করলে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় বা ক্যাশব্যাক পাওয়া যাবে।

বিকাশ জানায়, বিভিন্ন ধরনের কেনাকাটার মাধ্যমে একজন গ্রাহক মোট মিলিয়ে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় নিতে পারবেন। এসব অফার ২১ মার্চ পর্যন্ত চলবে।

সুপারস্টোরে ছাড়

বিকাশ অ্যাপে ‘D2’ কুপন ব্যবহার করে আগোরা, মীনা বাজার, ইউনিমার্ট, প্রিন্স বাজার, বেঙ্গল মিট, হোলসেল ক্লাব, খুলশি মার্ট, উৎসব সুপার মার্কেটসহ বিভিন্ন সুপারস্টোরে ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।
এছাড়া ‘D3’ কুপন ব্যবহার করে স্বপ্ন ও ডেইলি শপিংয়ে বিকাশ পেমেন্টে ৩০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। অনলাইনে চালডাল, ডেইলি শপিং, মীনা বাজার ও প্যারাগন থেকে গ্রোসারি অর্ডারে ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

লাইফস্টাইল ব্র্যান্ড

‘S3’ কুপন ব্যবহার করে সেইলরে ৩০০ টাকা এবং সারা লাইফস্টাইলে ২০০ টাকা ছাড় পাওয়া যাবে।
‘D1’ কুপন ব্যবহার করে মি. ডিআইওয়াই, আর্টিসান, কান্ট্রি বয়, দর্জি বাড়ি, এক্সটেসি, ফ্যাব্রিলাইফ, ইয়েলো, কে ক্রাফট, বিশ্বরঙ, অঞ্জন’স, স্মার্টেক্সসহ বিভিন্ন ব্র্যান্ডে ১ হাজার টাকা পর্যন্ত ছাড় মিলবে।
এছাড়া ‘D5’ কুপনে তাকদুম ও মিনিসো বাংলাদেশসহ বিভিন্ন আউটলেটে ২০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।
‘D8’ কুপন ব্যবহার করে ইজি ফ্যাশন, জেন্টেল পার্ক, ইনফিনিটি মেগা মল, লুবনান, রিচম্যান, টপ টেন ফেব্রিকস অ্যান্ড টেইলার্সসহ বিভিন্ন আউটলেটে ৩০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে।
লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং–এ বিকাশ পেমেন্টে ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

অনলাইন মার্কেটপ্লেস

দারাজে বিকাশ পেমেন্টে ৬০ টাকার ডিসকাউন্ট ভাউচার রয়েছে। এছাড়া স্টার টেক অনলাইন, অথবা, রবিশপ, লুবনান, অ্যারোমেটিকাসহ বিভিন্ন অনলাইন শপে ১০–২০ শতাংশ হারে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

রেস্টুরেন্টে অফার

দেশজুড়ে দুই হাজারের বেশি রেস্তোরাঁয় ‘D4’ কুপন ব্যবহার করে ৭৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। ঢাকায় গ্যালিটো’স, বার্গার কিং, সিপি ফাইভ স্টার, চিলিস, দিল্লি দরবারসহ বিভিন্ন রেস্তোরাঁয় এ অফার রয়েছে।
চট্টগ্রামে পিৎজা লাউঞ্জ, সিক্রেট রেসিপি, বে লিফ, কুটুম বাড়ি, পাপা চিনোসসহ বিভিন্ন রেস্তোরাঁয় এই ছাড় পাওয়া যাবে।

এছাড়া কেএফসির সেলফ চেকআউটে কমপক্ষে ৬০০ টাকা বিকাশ পেমেন্ট করলে ৫০ টাকা ক্যাশব্যাক মিলবে।
ডিসেন্ট পেস্ট্রি শপ, স্টার বেকারি ও স্টার হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় ইফতারি কেনাকাটায় রমজানজুড়ে মোট ১ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ২৫০টির বেশি খাবারের দোকান ও বেকারিতে ইফতারি অর্ডারে ৫০০ টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে।

ইলেকট্রনিকস ও ফার্নিচার

‘D6’ কোড ব্যবহার করে ওয়ালটন প্লাজা, হায়ার, সিঙ্গার, ভিশন এম্পোরিয়াম, অ্যাপল মার্ট বিডি ও গ্যাজেট অ্যান্ড গিয়ারের ১২০০টির বেশি আউটলেটে ২০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
ফার্নিচার ব্র্যান্ড আখতার ফার্নিচার, ব্রাদার্স ফার্নিচার, হাতিল, হাই–টেক ফার্নিচার, নাভানা ফার্নিচার, অটোবি, তানিন বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৬০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে।

টিকিট ও হোটেল বুকিং

ঈদের ছুটির আগে ইম্পেরিয়াল এক্সপ্রেস, সেবা গ্রিন লাইন, শ্যামলী পরিবহনসহ বিভিন্ন বাসের টিকিটে বিকাশ পেমেন্ট করলে ২০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা, এয়ার অ্যাস্ট্রা ও নভোএয়ারে টিকিট বুকিংয়ে ১ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলছে।
দেশের বিভিন্ন হোটেল ও রিসোর্ট বুকিংয়ে বিকাশ পেমেন্টে ৬০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।