/
/
নিউজিল্যান্ডের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ
নিউজিল্যান্ডের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ
Byলাল সবুজ প্রকাশ
Published১১ মার্চ, ২০২৬
১১:০০ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Waikato

উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে নিউজিল্যান্ড। বিশ্বের সুখী দেশের তালিকায় অষ্টম অবস্থানে থাকা দেশটি চমৎকার প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্থায়ী বসবাসের সুযোগও উন্মুক্ত করেছে। পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের বৃত্তিও প্রদান করা হয়।

এরই ধারাবাহিকতায় নিউজিল্যান্ডের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘ভাইস চ্যান্সেলরের আন্তর্জাতিক মেধা বৃত্তি’ ঘোষণা করেছে। এই বৃত্তির আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের সুযোগ পাবেন।

বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৬ সালের বিভিন্ন ভর্তি পর্ব অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা যাবে।

বৃত্তির জন্য আবেদনকারীদের শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করতে হবে এবং প্রথম বছরের শিক্ষাব্যয় পরিশোধ করতে হবে। শিক্ষার্থীরা নিচের অনুষদ ও স্কুলগুলোতে পড়াশোনার সুযোগ পাবেন—

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ

কম্পিউটিং ও গাণিতিক বিজ্ঞান স্কুল

স্বাস্থ্য বিজ্ঞান স্কুল

আইন অনুষদ

বিজ্ঞান অনুষদ

প্রকৌশল স্কুল

ওয়াইকাটো ব্যবস্থাপনা স্কুল

ওশেনিয়ার দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং মূলত দুটি প্রধান দ্বীপ নিয়ে গঠিত। বিশ্বের শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায়ও দেশটির অবস্থান শীর্ষে। দেশটিকে পৃথিবীর অন্যতম দুর্নীতিমুক্ত দেশও বলা হয়। ওয়াইকাটো বিশ্ববিদ্যালয় নিউজিল্যান্ডের হ্যামিলটন শহরে অবস্থিত এবং ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধা

মেধার ভিত্তিতে বৃত্তি প্রদান

সর্বোচ্চ ১৫ হাজার নিউজিল্যান্ড ডলার পর্যন্ত শিক্ষাব্যয়ে ছাড়

ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ

আবেদনের যোগ্যতা

স্নাতকের জন্য উচ্চমাধ্যমিকে ভালো ফল থাকতে হবে

স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফল থাকতে হবে

ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে

পৃষ্ঠপোষকের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় পড়বে না

ইংরেজি ভাষা দক্ষতার সনদ থাকতে হবে

প্রয়োজনীয় নথি

পাসপোর্টের কপি

শিক্ষাগত ফলাফলের সনদ (ট্রান্সক্রিপ্ট)

উদ্দেশ্যপত্র (এসওপি)

ভাষা পরীক্ষার সনদ

আবেদন প্রক্রিয়া

আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সাধারণত আবেদন জমা দেওয়ার ৪ থেকে ১২ সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত জানিয়ে থাকে।