/
/
/
তরুণদের উদ্যোক্তা হওয়ার নতুন পথ দেখাবে ‘বাংলালিংক পাওয়ার’
তরুণদের উদ্যোক্তা হওয়ার নতুন পথ দেখাবে ‘বাংলালিংক পাওয়ার'
Byadminsr
Published
২:৩৩ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Banglalink

তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন একটি সুযোগ নিয়ে এসেছে মোবাইল অপারেটর বাংলালিংক। ‘বাংলালিংক পাওয়ার’ নামের একটি সামাজিক পরিবেশনা প্ল্যাটফর্ম পরীক্ষামূলকভাবে চালু করেছে প্রতিষ্ঠানটি। এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করেই মোবাইল রিচার্জ বিক্রি করে আয় করা যাবে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলালিংক জানায়, গত ২৯ অক্টোবর থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটির পরীক্ষামূলক (বেটা) সংস্করণ চালু হয়েছে। প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগের মাধ্যমে মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।

বর্তমানে ‘টেস্ট অ্যান্ড লার্ন’ পদ্ধতিতে অ্যাপটির বিভিন্ন দিক আরও উন্নত করা হচ্ছে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ সংস্করণ চালুর আগে প্ল্যাটফর্মটি আরও হালনাগাদ ও পরিমার্জন করা হবে।

বাংলালিংক জানিয়েছে, সহজ কয়েকটি ধাপ অনুসরণ করেই সাধারণ মোবাইল ব্যবহারকারীরা এখানে খুচরা বিক্রেতা হতে পারবেন। রিচার্জ বিক্রি করে তারা কমিশন ও বিভিন্ন পুরস্কার পাবেন। সবচেয়ে বড় বিষয় হলো-এতে যুক্ত হতে কোনো ধরনের প্রাথমিক বিনিয়োগের প্রয়োজন নেই।

ফলে তরুণ, নারী কিংবা ক্ষুদ্র উদ্যোক্তা-যে কেউ সহজেই এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আয় করার সুযোগ পাবেন।

প্ল্যাটফর্মটিতে রয়েছে সহজ নিবন্ধন প্রক্রিয়া, ডিজিটাল গ্রাহক যাচাই ব্যবস্থা এবং তাৎক্ষণিক কমিশন দেখার সুবিধা। পুরো প্রক্রিয়াটি ব্যবহারকারীদের জন্য সহজ, নির্ভরযোগ্য ও ঝামেলামুক্ত রাখার চেষ্টা করা হয়েছে।

এ বিষয়ে বাংলালিংকের সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিরেক্টর মোহাম্মদ মেহেদী হাসান বলেন, “ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকদের জন্য অর্থবহ সুযোগ তৈরি করতে আমরা কাজ করছি। বাংলালিংক পাওয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে কমিউনিটিভিত্তিক উদ্যোক্তা তৈরির পাশাপাশি মানুষের আর্থিক ক্ষমতায়ন সম্ভব হবে।”

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে ‘বাংলালিংক পাওয়ার’ অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।