/
/
/
বিটিএমসি তে পাটভিত্তিক হোম ডেকর ও ম্যাক্রামে প্রশিক্ষণ
বিটিএমসি তে পাটভিত্তিক হোম ডেকর ও ম্যাক্রামে প্রশিক্ষণ
Byলাল সবুজ প্রকাশ
Published৩ মে, ২০২৬
৪:৫৯ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Jute

পাটজাত পণ্যের উন্নয়ন ও বহুমুখীকরণে দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত কেন্দ্রটিতে ২০২৬ মে মাসজুড়ে দুটি আলাদা প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে।

প্রথম কোর্স “ট্রেনিং অন জুট হোম ডেকোর প্রোডাক্ট ডেভেলপমেন্ট” আগামী ১১ মে থেকে ১৮ মে পর্যন্ত (ছুটিসহ) ৮ দিনব্যাপী চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ৫,০০০ টাকা এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৫ মে ২০২৬।

এছাড়া “ম্যাক্রামে টেকনিক্স অর জুট ডাইভারসিফাইড প্রোডাক্টস” শীর্ষক দ্বিতীয় কোর্সটি ১৮ মে থেকে ২৫ মে পর্যন্ত ৬ দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এই কোর্সের সময়সূচিও সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত। এতে অংশগ্রহণের জন্য ফি ধরা হয়েছে ৪,৫০০ টাকা এবং আবেদন গ্রহণের শেষ তারিখ ১০ মে ২০২৬।

আয়োজকরা জানিয়েছেন, পাটজাত পণ্যের উৎপাদন ও উদ্যোক্তা উন্নয়নে আগ্রহীদের জন্য এ প্রশিক্ষণ বিশেষভাবে উপযোগী। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাটপণ্যের প্রসার ঘটানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে জেডিপিসি কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।