/
/
/
বিইউপি ইনোভেঞ্চার সিজন-১ শুরু
বিইউপি ইনোভেঞ্চার সিজন-১ শুরু
Byলাল সবুজ প্রকাশ
Published৩ মে, ২০২৬
৬:৪২ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Infogram

দেশের মেধাবী আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্যায়ের ব্যবসায়িক প্রতিযোগিতা “পূবালী ব্যাংক পিএলসি প্রেসেন্ট ইনোভেঞ্চার সিজন-১, পাওএয়ারড বাই শেলটেক” আয়োজন করতে যাচ্ছে বিইউপি এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ক্লাব। এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যেখানে উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা দক্ষতা প্রদর্শনের সুযোগ তৈরি করা হয়েছে।

প্রতিযোগিতাটি দুইটি আলাদা ট্র্যাকে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘ইনোভেশন ট্র্যাক’ এ বাস্তবধর্মী ব্যবসায়িক সমস্যা ও মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হবে। অন্যদিকে ‘ভেঞ্চার ট্র্যাক’ এ অংশগ্রহণকারীরা নিজেদের স্টার্টআপ আইডিয়া তৈরি ও উপস্থাপনের সুযোগ পাবে। ফলে সমস্যা সমাধানকারী ও উদীয়মান উদ্যোক্তাদের জন্য একটি প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে।

পুরো আয়োজনটি একাধিক ধাপে সম্পন্ন হবে, যেখানে থাকবে সাবমিশন ও প্রেজেন্টেশন রাউন্ড। নির্বাচিত দলগুলোর জন্য বিশেষ ওয়ার্কশপ ও বুটক্যাম্প আয়োজন করা হবে। সবশেষে ২০২৬ সালের ৯ জুন গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে, যেখানে ফাইনালিস্টরা ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের সামনে তাদের ধারণা উপস্থাপন করবে।

এই প্রতিযোগিতায় মোট পুরস্কারের পরিমাণ রাখা হয়েছে ৩ লাখ টাকা। পাশাপাশি অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন, নেটওয়ার্কিং এবং দক্ষতা উন্নয়নের সুযোগ পাবে।

২ থেকে ৪ জনের দল নিয়ে দেশের যেকোনো বিভাগের আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। ভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়েও দল গঠন করা যাবে। নিবন্ধনের শেষ সময় ৪ মে ২০২৬। অংশগ্রহণ ফি প্রতি ট্র্যাকে ৫১০ টাকা এবং দুইটি ট্র্যাক একসঙ্গে নিলে ৮১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা সক্ষমতা বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।