/
/
/
ঢাবি সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণ
ঢাবি সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণ
Byলাল সবুজ প্রকাশ
Published৩ মে, ২০২৬
৫:৪৯ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

DU

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিজিক্যাল এডুকেশন সেন্টারের অধীনে পরিচালিত সুইমিং পুলে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ জনগণের জন্য সাঁতার শেখার সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত নিয়ম, ফি কাঠামো ও সময়সূচির ভিত্তিতে আগ্রহীরা এখানে সদস্যপদ নিয়ে প্রশিক্ষণে অংশ নিতে পারেন।

সদস্যপদের ক্ষেত্রে বিভিন্ন শ্রেণিভেদে ফি নির্ধারণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মাসিক ফি মাত্র ১০০ টাকা। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবার সদস্যদের জন্য প্রথম তিন মাসের ফি ১৫০০ টাকা এবং পরবর্তী মাসিক নবায়ন ফি ৭৫০ টাকা। এছাড়া বার্ষিক ফি ২৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের বাইরে সাধারণ জনগণের জন্য প্রথম তিন মাসের ফি ৫০০০ টাকা এবং পরবর্তী মাসিক নবায়ন ফি ২০০০ টাকা।

সদস্যপদ গ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি, একটি পাসপোর্ট সাইজ ছবি এবং একটি স্ট্যাম্প সাইজ ছবি জমা দিতে হয়। শিক্ষার্থী ও কর্মীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের কপিও দিতে হবে। পুরোনো সদস্যদের নবায়নের সময় আগের কার্ড সঙ্গে আনতে হবে।

সুইমিং পুলটি নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী পরিচালিত হয়, যেখানে নারী ও পুরুষদের জন্য আলাদা সময় নির্ধারণ করা আছে। সাধারণত শিক্ষার্থীরা সপ্তাহের কর্মদিবসে দুপুর ২টা থেকে বিকেল ৪টা এবং সাপ্তাহিক ছুটির দিনে সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সাঁতার কাটার সুযোগ পান। সাধারণ জনগণের জন্য সপ্তাহের কর্মদিবসে বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত সময় নির্ধারিত। এছাড়া প্রতি বৃহস্পতিবার পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য পুলটি বন্ধ থাকে।

প্রতিটি সেশন ৬০ মিনিটের, যার মধ্যে প্রথম ১৫ মিনিট প্রস্তুতির জন্য এবং বাকি ৪৫ মিনিট সাঁতারের জন্য নির্ধারিত। নির্ধারিত সময় শেষে সবাইকে পুল ত্যাগ করতে হয়।

নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে কিছু নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হয়। পুলে নামার আগে অবশ্যই গোসল করতে হবে এবং নির্ধারিত সাঁতারের পোশাক পরিধান বাধ্যতামূলক। নবীন সাঁতারুদের গভীর পানিতে নামার আগে প্রশিক্ষককে জানাতে বলা হয়েছে। এছাড়া গগলস, সুইমিং ক্যাপ ও ইয়ারপ্লাগ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পুলের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা সকল সদস্যের দায়িত্ব। ধূমপান, পানিতে থুতু ফেলা বা অন্যের আইডি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম ভঙ্গ করলে সদস্যপদ বাতিল হতে পারে।