

বিশ্বজুড়ে শিক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে ইউনিসেফ। সংস্থাটি ২০২৪ সালের জন্য একাধিক ফ্রি অনলাইন কোর্স চালু করেছে, যেখানে অংশগ্রহণকারীরা কোনো ধরনের ফি ছাড়াই কোর্স সম্পন্ন করতে পারবেন এবং শেষে পাবেন স্বীকৃত সনদপত্র।
এই কোর্সগুলো সম্পূর্ণ স্ব-নির্ধারিত (self-paced) হওয়ায় শিক্ষার্থীরা নিজেদের সুবিধামতো সময়ে শেখার সুযোগ পাচ্ছেন। এতে নতুন দক্ষতা অর্জন, জ্ঞান বৃদ্ধি এবং ঘরে বসেই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কোর্সে অংশগ্রহণের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি নেই এবং কোর্স শেষে পাওয়া সনদপত্র শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক হবে। পাশাপাশি, এই সার্টিফিকেট সামাজিক যোগাযোগমাধ্যম ও সিভিতেও যুক্ত করা যাবে।
আগ্রহীরা নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বিশ্বমানের শিক্ষা অর্জনের এই সুযোগ কাজে লাগাতে পারেন।
আবেদন লিংক – https://tinyurl.com/4bxmy6me