/
/
গবেষকদের ডাক দিচ্ছে আইসিবিআই ২০২৬
গবেষকদের ডাক দিচ্ছে আইসিবিআই ২০২৬
Byলাল সবুজ প্রকাশ
Published৪ মে, ২০২৬
৫:২০ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

ICBI

আন্তর্জাতিক একাডেমিক অঙ্গনে নতুন সুযোগ নিয়ে আসছে ১৭তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস অ্যান্ড ইনফর্মেশন (আইসিবিআই) ২০২৬। শ্রীলঙ্কার কেলানিয়া বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ এই সম্মেলনের আয়োজন করছে।

আগামী ১৯ নভেম্বর ২০২৬, শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক সম্মেলন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “ইন্ট্যাগ্রেশন ক্লাইমেট চেঞ্জ ইনটু সাস্টেইনেবল বিজনেস ডিসিশন অ্যান্ড ভ্যালু ক্রিয়েশন।”

সম্মেলনে অংশগ্রহণের জন্য গবেষকদের কাছ থেকে প্রবন্ধ আহ্বান করা হয়েছে, যার জমাদানের শেষ সময় ১৫ মে ২০২৬। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর প্রবন্ধ জমা দেওয়া যাবে। এর মধ্যে রয়েছে – অ্যাকাউন্টিং, ফাইন্যান্স ও ব্যবসা; অর্থনীতি, উদ্যোক্তা উন্নয়ন ও উদ্ভাবন; মার্কেটিং ও আন্তর্জাতিক ব্যবসা; অপারেশনস, লজিস্টিকস ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট; মানবসম্পদ ব্যবস্থাপনা ও সাংগঠনিক আচরণ; বিজনেস টেকনোলজি ও ডিজিটাল ট্রান্সফরমেশনসহ
বহুমাত্রিক গবেষণা ক্ষেত্র।

আয়োজকরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় টেকসই ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ এবং মূল্য সৃষ্টি নিয়ে বৈশ্বিক পর্যায়ে আলোচনা ও গবেষণা এগিয়ে নিতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগ্রহী গবেষকরা নির্ধারিত লিংকের মাধ্যমে প্রবন্ধ জমা দিতে পারবেন এবং আন্তর্জাতিক গবেষণা সম্প্রদায়ের সঙ্গে
যুক্ত হওয়ার এই সুযোগ কাজে লাগাতে পারবেন।

আজই আপনার গবেষণাপত্র জমা দিন এবং ভবিষ্যৎ গড়ার আলোচনায় অংশ নিন – https://conf.kln.ac.lk/…/inde…/key-details/submit-papers