/
/
/
শিশুদের জন্য তিন মাসের মৃৎশিল্প প্রশিক্ষন
শিশুদের জন্য তিন মাসের মৃৎশিল্প প্রশিক্ষন
Byadminsr
Published
৩:১৯ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Child

শিশুদের সৃজনশীলতা বিকাশ এবং শিল্পচর্চার প্রতি আগ্রহ বাড়াতে ‘কিডস টাইম খিলগাঁও’ আয়োজন করতে যাচ্ছে তিন মাসব্যাপী মৃৎশিল্প কর্মশালা। ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য এই বিশেষ কর্মশালার নিবন্ধন ইতোমধ্যে শুরু হয়েছে।

আয়োজকদের মতে, মাটির কাজ শিশুদের সংবেদনশীল (Sensory) বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি এটি শিশুদের কল্পনাশক্তি, মনোযোগ এবং সৃজনশীল দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক। তাই ছোটবেলা থেকেই মাটির সঙ্গে পরিচিতি এবং শিল্পের হাতেখড়ি দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মশালায় অংশগ্রহণকারী শিশুরা হাতে তৈরি মাটির শোপিস, পটারি এবং টেরাকোটা আর্ট তৈরির বিভিন্ন কৌশল শিখতে পারবে। নান্দনিক ও শিশু-বান্ধব পরিবেশে প্রশিক্ষণের মাধ্যমে তাদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা হবে।

আগ্রহী অভিভাবকরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে তাদের সন্তানদের কর্মশালায় অংশগ্রহণের সুযোগ করে দিতে পারবেন।

রেজিস্ট্রেশন লিংক – https://forms.gle/sm2HjPBwauwNc4md6
স্থান: মালিবাগ চৌধুরীপাড়া মোড়, একাডেমিয়া স্কুলের দ্বিতীয় বিল্ডিং, ঢাকা।
যোগাযোগ: ০১৬৮৫৭২৯৫৪৯