/
/
/
মাদকবিরোধী ডিজাইন প্রতিযোগিতা, ল্যাপটপ ও স্মার্টফোন জয়ের সুযোগ
মাদকবিরোধী ডিজাইন প্রতিযোগিতা, ল্যাপটপ ও স্মার্টফোন জয়ের সুযোগ
Byলাল সবুজ প্রকাশ
Published
৪:৫৩ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

মাদককে না বলুন

‘মাদককে না বলো’ প্রচারে পোস্টার-স্টিকার প্রতিযোগিতা

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৬ উপলক্ষে তরুণদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে “স্টিকার ও পোস্টার ডিজাইন প্রতিযোগিতা ২০২৬” এর আয়োজন করেছে প্রথম আলো ট্রাস্ট। ‘মাদককে না বলো’ শীর্ষক এই উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের মতে, মাদকের ভয়াবহতা সম্পর্কে সমাজে সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সৃজনশীল চিন্তাধারাকে কাজে লাগিয়ে ইতিবাচক সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়াই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম স্থান অর্জনকারী পাবেন একটি ল্যাপটপ, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী পাবেন একটি স্মার্টফোন এবং ক্রেস্ট ও সনদ। এছাড়া আরও সাতজন সেরা অংশগ্রহণকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার।

আয়োজক সূত্রে জানা গেছে, ১৯ জুন থেকে ২০ জুলাই ২০২৬ পর্যন্ত প্রতিযোগিতার জন্য ডিজাইন জমা দেওয়া যাবে। অংশগ্রহণকারীদের ডিজাইন পাঠাতে হবে প্রথমা প্রকাশনের কার্যালয়ে (১৩৯, ২০-২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫)।

মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে এবং তরুণ প্রজন্মকে সচেতন করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে