/
/
/
দৃষ্টিপ্রতিবন্ধী তরুণ-তরুণীদের জন্য ডিজিটাল বুটক্যাম্প
দৃষ্টিপ্রতিবন্ধী তরুণ-তরুণীদের জন্য ডিজিটাল বুটক্যাম্প
Byadminsr
Published
৩:২১ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Blinds Youth Career

প্রযুক্তিনির্ভর বিশ্বে ডিজিটাল সেবা, তথ্যপ্রাপ্তি এবং অনলাইন অংশগ্রহণ এখন নাগরিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে দৃষ্টিপ্রতিবন্ধী তরুণ-তরুণীদের জন্য এখনো সমান সুযোগ ও নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা বড় একটি চ্যালেঞ্জ। এই বাস্তবতায় তাদের ডিজিটাল অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নের লক্ষ্য নিয়ে আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী (নন-রেসিডেনশিয়াল) ডিজিটাল রাইটস & রিসাইলেন্স বুটক্যাম্প

“ভিজ্যুয়ালি ইমপেয়ার্ড ইয়ুথ-লেড ডিজিটাল রাইটস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ফর ইনক্লুসিভ ডেমোক্রেসি” প্রকল্পের আওতায় আয়োজিত এই বুটক্যাম্পে দৃষ্টিপ্রতিবন্ধী তরুণ-তরুণীরা ডিজিটাল অধিকার, অনলাইন নিরাপত্তা, অ্যাক্সেসিবিলিটি এবং নাগরিক অংশগ্রহণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি থাকবে ইন্টারঅ্যাকটিভ সেশন, দলভিত্তিক শেখার কার্যক্রম, অভিজ্ঞতা বিনিময় এবং বাস্তবভিত্তিক বিভিন্ন অনুশীলন।

আয়োজকদের মতে, একটি অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও জবাবদিহিমূলক ডিজিটাল সমাজ গড়ে তুলতে দৃষ্টিপ্রতিবন্ধী তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বুটক্যাম্প তাদের নেতৃত্ব বিকাশ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।

আগ্রহী দৃষ্টিপ্রতিবন্ধী তরুণ-তরুণীদের দ্রুত নিবন্ধনের আহ্বান জানিয়েছে আয়োজকরা। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগে নিবন্ধনকারীরা অগ্রাধিকার পাবেন।

রেজিস্ট্রেশন লিংক