/
/
/
ম্যানগ্রোভ সংরক্ষণে তরুণদের কনভেনশন কুয়াকাটায়
ম্যানগ্রোভ সংরক্ষণে তরুণদের কনভেনশন কুয়াকাটায়
Byadminsr
Published
৪:০৮ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Mangrove

বাংলাদেশের সুন্দরবন ও উপকূলীয় ম্যানগ্রোভ বন সংরক্ষণে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে ‘ম্যানগ্রোভ কনভেনশন ২০২৬: উপকূলীয় সহনশীলতায় তরুণদের কণ্ঠস্বর’ শীর্ষক একটি কনভেনশনের আয়োজন করেছে ইয়ুথ ফর ওশান। এতে সহযোগিতা করছে ওয়াটারকিপার্স বাংলাদেশ, মিশন গ্রিন বাংলাদেশ এবং এলইডিএআরএস বাংলাদেশ। আগামী ৩০ আগস্ট পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হবে এ আয়োজন।

আয়োজকদের মতে, সুন্দরবন ও দেশের উপকূলীয় ম্যানগ্রোভ বন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন জলবায়ুজনিত দুর্যোগ থেকে উপকূলকে সুরক্ষা দেয়। পাশাপাশি এটি জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আবাসস্থল এবং লাখো মানুষের জীবিকা ও অর্থনীতির অন্যতম ভিত্তি। তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়ন্ত্রিত শিল্পায়ন এবং নীতিগত সীমাবদ্ধতার কারণে এসব ম্যানগ্রোভ বন বর্তমানে নানা ঝুঁকির মুখে রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর করণীয় নির্ধারণে তরুণ, পরিবেশ বিশেষজ্ঞ, স্থানীয় জনগোষ্ঠী ও নীতিনির্ধারকদের একত্র করাই এ কনভেনশনের মূল লক্ষ্য।
কনভেনশনে অংশ নেবেন যুব পরিবেশকর্মী, পরিবেশ গবেষক, উপকূলীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং নীতিনির্ধারকেরা। অনুষ্ঠানে উপকূলীয় মানুষের অভিজ্ঞতা, ম্যানগ্রোভ সংরক্ষণ, পরিবেশ দূষণ, বন উজাড়, লবণাক্ততা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বিদ্যমান নীতিমালা ও আইন, টেকসই নীল অর্থনীতির সম্ভাবনা এবং তরুণদের নেতৃত্বে জলবায়ু উদ্যোগ নিয়ে আলোচনা হবে।

আয়োজনে থাকছে বিভিন্ন সেশন, প্যানেল আলোচনা, নীতিগত গোলটেবিল বৈঠক, যুব কর্মশালা এবং নেটওয়ার্কিং কার্যক্রম। এসব আয়োজনের মাধ্যমে ম্যানগ্রোভ সংরক্ষণে বাস্তবভিত্তিক সুপারিশ প্রণয়ন এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগের রূপরেখা তৈরির পরিকল্পনা রয়েছে।

আগ্রহীরা গুগল ফরমের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

নিবন্ধনের লিংক

নিবন্ধিত আবেদনকারীদের মধ্য থেকে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সীমিতসংখ্যক অংশগ্রহণকারী নির্বাচন করা হবে। নির্বাচিতদের ইমেইলের মাধ্যমে বিস্তারিত নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।