

বর্ষার আবহকে ঘিরে ‘শ্রাবণ সন্ধ্যা’ শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। আগামী ৪ আগস্ট, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ আয়োজন।
অনুষ্ঠানে আবৃত্তির পাশাপাশি রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত ও নৃত্য পরিবেশিত হবে। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শ্রাবণ মাসের সৌন্দর্য ও আবহ দর্শকদের সামনে তুলে ধরা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। আগ্রহী যে কেউ নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত হয়ে বিনামূল্যে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।