/
/
শেষবারের মতো আবেদন নিচ্ছে এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ
শেষবারের মতো আবেদন নিচ্ছে এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ
Byadminsr
Published
৪:২৩ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

724211860_1427625629215382_1166842196280540487_n

দেশজুড়ে শিক্ষার্থী, উদ্ভাবক, গবেষক ও স্টার্টআপদের ব্যাপক সাড়া এবং অনুরোধের পর শেষবারের মতো পুনরায় চালু করা হয়েছে ‘Energy Innovation Challenge 2026’-এর আবেদন প্রক্রিয়া। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা আগের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি, তাদের জন্য এটিই শেষ সুযোগ।

টেকসই জ্বালানি খাতে নতুন ধারণা ও উদ্ভাবনকে উৎসাহিত করতেই এই আয়োজন। পরিচ্ছন্ন জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি, স্মার্ট গ্রিড, জ্বালানি সংরক্ষণ প্রযুক্তি, সৌরশক্তিভিত্তিক সমাধান এবং জ্বালানি সাশ্রয়–সংক্রান্ত যেকোনো উদ্ভাবনী ধারণা জমা দেওয়া যাবে।

নির্বাচিত অংশগ্রহণকারীরা প্রোটোটাইপ উন্নয়নে সহায়তা, বিশেষজ্ঞদের মেন্টরশিপ, নেটওয়ার্কিংয়ের সুযোগ এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা মূল্যের ফেলোশিপ পাওয়ার সুযোগ পাবেন।

আবেদনের শেষ সময় আগামী ৫ আগস্ট ২০২৬। আয়োজকদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এর পর আর কোনো সময়সীমা বাড়ানো হবে না।

আগ্রহীরা (https://forms.gle/dgUCZjXeadvf5hKW6) লিংকে গিয়ে আবেদন করতে পারবেন।