/
/
/
নতুন চলচ্চিত্রের ভাষা ও ভাবনার খোঁজে সম্পন্ন হলো ‘ফিল্ম ফিয়েস্তা’র চতুর্থ আসর
নতুন চলচ্চিত্রের ভাষা ও ভাবনার খোঁজে সম্পন্ন হলো ‘ফিল্ম ফিয়েস্তা’র চতুর্থ আসর
ByMozammel Haque Hridoy
Published৪ জানুয়ারি, ২০২৬
১২:২২ অপরাহ্ণ
1762172769579
Mozammel Haque Hridoy
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে লাল সবুজ প্রকাশের সাব-এডিটর হিসেবে কর্মরত। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সিজে ক্লাবের প্রতিষ্ঠাতা, সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও ‘Northify’ এর সহপ্রতিষ্ঠাতা ও দৈনিক দেশ রূপান্তরের বেরোবি প্রতিনিধি ছিলেন।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

thala bijoy (3)

‘এক্সপ্লোরিং নিউ সিনেমাটিক ভিশন’ থিমকে সামনে রেখে ইনডিপেন্ডেন্ট স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের উদযাপনকে কেন্দ্র করে ফিল্ম ফিয়েস্তার চতুর্থ আসর ‘ফিল্ম ফিয়েস্তা – টেক ০৪’ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে সফলভাবে এ চলচিত্র আসর  অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে চলচ্চিত্র নির্মাতা, সিনেমাপ্রেমী, সাংস্কৃতিক কর্মী এবং তরুণ দর্শকদের সরব উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।
এই আয়োজনে নির্বাচিত একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়, যেখানে উঠে আসে বহুমাত্রিক গল্প, শিল্পনির্ভর পরীক্ষা-নিরীক্ষা এবং সামাজিকভাবে প্রাসঙ্গিক নানা বিষয়। ফিল্ম ফিয়েস্তার মূল দর্শনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রদর্শনীগুলো এমনভাবে সাজানো হয়, যাতে সিনেমাকে একটি শক্তিশালী সাংস্কৃতিক ও সামাজিক মাধ্যম হিসেবে নিয়ে অর্থবহ আলোচনা সৃষ্টি হয়। এ অনুষ্ঠানের শুরুতেই ১৯৫৬ সালে আলবার্ট ল্যামোরিসের নির্মিত স্বল্পদৈর্ঘ্য দ্যা রেড বেলুন প্রদর্শিত হয়। নতুন ধারায় নব নির্মিত দেশি বিদেশি ৪ টি সিনেমা লাইন আপে ছিল, ভারতের সুভাস ভি কে নির্মিত ফিমেল ডগ, নতুন নির্মাতা ফকির বিপ্লবের সওদা, মহিন রাখাইনের এ স্নেইল উইথআউট শেল, মহিউদ্দিন আরিফের দ্যা ফার্স্ট চাইল্ড।
চলচ্চিত্র প্রদর্শনীর পর অনুষ্ঠিত হয় উন্মুক্ত ও ইন্টারঅ্যাকটিভ আলোচনা পর্ব। এতে গল্প বলার ধরন, প্রতিনিধিত্ব এবং বাংলাদেশসহ বৈশ্বিক প্রেক্ষাপটে স্বাধীন চলচ্চিত্রের ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে মতবিনিময় করেন দর্শক ও নির্মাতারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফিল্ম ফিয়েস্তার আয়োজক মাহজুবা তাজরি ও আহনাফ তাজওয়ার হক চলচ্চিত্র নির্মাতা, সহযোগী এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, ‘ফিল্ম ফিয়েস্তা – টেক ০৪’ একটি চলমান প্রয়াসের অংশ, যার লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক, সমালোচনামুখর এবং সহজপ্রাপ্য চলচ্চিত্র সংস্কৃতি গড়ে তোলা—যেখানে স্বাধীন কণ্ঠগুলো দৃশ্যমান ও শ্রুতিগম্য হওয়ার সুযোগ পায়।
ফিল্ম ফিয়েস্তার সিওও মাহজুবা তাজরি লাল সবুজ প্রকাশকে বলেন,ফিল্ম ফিয়েস্তার প্রতিষ্ঠার অন্যতম কারণই হচ্ছে নির্মাতা ও অডিয়েন্সের সাথে একটা ইন্টারেক্টিভ ডিরেক্ট কানেকশনের জন্যই। প্রত্যেকবার আমরা ভিন্ন ভিন্ন থিম রাখতে চাই, সেই ধারাবাহিকতায় আমাদের এবারের থিম রাখা, এ থিমের সিনেমাগুলো দর্শকদের চিন্তার জগতকে ভাবিয়ে তুলতে পারবে বলে আশা করি।‘
‘সওদা’ নির্মাতা ফকির বিপ্লব লাল সবুজ প্রকাশকে বলেন, মানুষের মনজগত অনেক সময় মুহুর্তের মধ্যেই পরিবর্তন আসতে পারে। এরকম গল্পই সওদায় ভিন্নভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার প্রথম সিনেমা ইতোমধ্যেই বেশ কিছু পুরস্কার অর্জন করেছে। ফিল্ম ফিয়েস্তার এ আয়োজনের মাধ্যমে সিনেমার সঙ্গে, নির্মাতার সাথে, দর্শকের সাথে আলাদা একটা মেলবন্ধনও তৈরি হচ্ছে।‘
ফিল্ম ফিয়েস্তার আহনাফ তাজওয়ার বলেন, সিনেমা অনেকটা কন্টেম্পরারি বিষয়, সিনেমা আসলে বাস্তবিকভাবে অনুধাবনের জিনিস। দর্শকেরা নতুনধারার সিনেমাকে অনুধাবন করবে, ভেতরের বার্তা উপলব্ধি করবে। আগামীতে আরো বৃহৎভাবে আমরা ফেস্টিভালের আয়োজন করব।‘
আয়োজকেরা সাংস্কৃতিক বিনিময় ও শিল্পচর্চা এগিয়ে নিতে ধারাবাহিক সহযোগিতা ও সহায়তার জন্য অ্যালায়েন্স ফ্রঁসেজ দ্য ঢাকা-র প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানায়, ফিল্ম ফিয়েস্তা ক্রমেই নিজেকে একটি বিকাশমান সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করছে, যা সিনেমা, সংলাপ এবং গল্প বলার মাধ্যমে সহিংসতা, চরমপন্থা ও বর্জনের বিরুদ্ধে সৃজনশীল প্রতিবাদের পথ তৈরি করছে।