/
/
/
নারী উদ্যোক্তাদের জন্য ‘তারা’ সেবায় সর্বোচ্চ ১০ কোটি টাকা ঋণ
নারী উদ্যোক্তাদের জন্য ‘তারা’ সেবায় সর্বোচ্চ ১০ কোটি টাকা ঋণ
Byলাল সবুজ প্রকাশ
Published১৩ জানুয়ারি, ২০২৬
১১:২০ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

women entrepreneur

নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও আর্থিক সক্ষমতা বাড়াতে বিশেষায়িত ‘তারা’ ব্যাংকিং সেবার আওতায় সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ রেখেছে ব্র্যাক ব্যাংক। ব্যবসার ধরন ও প্রয়োজন অনুযায়ী এই ঋণ পাবেন নারী উদ্যোক্তারা। এ ছাড়া জামানত ছাড়াই সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুবিধাও রয়েছে।

তারা সেবার আওতায় পুনঃঅর্থায়ন সুবিধায় পাঁচ শতাংশ সুদহারে সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ পাওয়া যাবে। এই ঋণ পেতে নারী উদ্যোক্তার কমপক্ষে এক বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে। ঋণ পরিশোধের সর্বোচ্চ সময়সীমা পাঁচ বছর। ব্যবসা সম্প্রসারণ, চলতি মূলধন জোগান, স্থায়ী সম্পদ ক্রয় ও আগাম পরিশোধের উদ্দেশ্যে এই ঋণ দেওয়া হয়।

তারা গ্রাহকেরা প্লাটিনাম তারা মাল্টি কারেন্সি ডেবিট কার্ড সেবা নিতে পারবেন। এই কার্ডের মাধ্যমে দেশে দৈনিক সর্বোচ্চ আট লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলন করা যাবে এবং প্রতিদিন সর্বোচ্চ ২০ বার এটিএম ব্যবহার করা যাবে। এ ছাড়া প্রতিদিন পয়েন্ট অব সেলস (পিওএস) লেনদেনের সর্বোচ্চ সীমা ১০ লাখ টাকা। বিদেশে দিনে সর্বোচ্চ দুই হাজার মার্কিন ডলার এবং মাসে সর্বোচ্চ ছয় হাজার ডলার পর্যন্ত নগদ উত্তোলনের সুযোগ রয়েছে। ই-কমার্স প্ল্যাটফর্মে প্রতিদিন সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে।

এ সেবার আওতায় নারী উদ্যোক্তারা এসএমই তারা ডেবিট কার্ডও নিতে পারবেন। এই কার্ডের মাধ্যমে দিনে এটিএম থেকে সর্বোচ্চ চার লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলনের সুযোগ থাকবে।

তারা ব্যাংকিং সেবা রিটেইল ও এসএমই, এই দুই ভাগে বিভক্ত। রিটেইল সেবার আওতায় মোট আট ধরনের সেভিংস অ্যাকাউন্ট বা জমা হিসাব খোলা যায়। এর মধ্যে রয়েছে ফ্ল্যাট বা বাড়ি নির্মাণের জন্য তারা হোমমেকারস সেভিংস অ্যাকাউন্ট, নারী শিক্ষার্থীদের জন্য তারা আগামী সেভারস, বিদেশে থাকা নারীদের পরিবারের জন্য তারা প্রবাসী পরিবার সেভিংস অ্যাকাউন্ট এবং বয়স্ক নারীদের জন্য তারা গোল্ডেন অ্যাকাউন্ট। পাশাপাশি তারা হ্যাপি সেভারস, তারা ট্রিপল বেনিফিট সেভিংস, তারা হাই ভ্যালু প্রিমিয়াম সেভারস এবং অনলাইন ব্যাংকিং সুবিধাসহ তারা ভার্চ্যুয়াল সেভিংস অ্যাকাউন্টও রয়েছে।

রিটেইল ব্যাংকিং সেবার মধ্যে রয়েছে হোম লোন বা আবাসন ঋণ। বসতি শ্রেণিতে আধা পাকা ঘর নির্মাণে সর্বোচ্চ ৫০ লাখ টাকা, নীড় শ্রেণিতে নতুন ভবন নির্মাণে সর্বোচ্চ ৮৫ লাখ টাকা এবং নিবাস শ্রেণিতে আবাসন প্রতিষ্ঠান বা ব্যক্তিগত বিক্রেতার কাছ থেকে ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য সর্বোচ্চ ৮৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায়। এ ছাড়া মাত্র ৫০০ টাকা জমা দিয়ে ডিপোজিট প্রিমিয়াম স্কিম (ডিপিএস) খোলার সুযোগ রয়েছে, যার মেয়াদ এক বছর থেকে সর্বোচ্চ ১০ বছর।

তারা সেবার আওতায় ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের জন্য রয়েছে তারা প্রথম অ্যাকাউন্ট ও তারা উদ্যোক্তা কারেন্ট অ্যাকাউন্ট। তারা প্রথম অ্যাকাউন্ট চালু করতে কোনো ট্রেড লাইসেন্স বা ব্যবসায়িক নিবন্ধনের প্রয়োজন নেই। তবে তারা উদ্যোক্তা কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যবসার ট্রেড লাইসেন্স ও ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট নারী উদ্যোক্তার একক মালিকানা, অংশীদারি প্রতিষ্ঠান, প্রাইভেট লিমিটেড কোম্পানি বা শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ মালিকানা অথবা কমপক্ষে ৫১ শতাংশ মালিকানা থাকতে হবে।

এ ছাড়া তারা সেবার আওতায় রয়েছে সঞ্চয় মান্থলি সেভিং স্কিম, যেখানে ৫০০ টাকা থেকে সঞ্চয় শুরু করে এক থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদ নির্ধারণ করা যায়।

তারা ব্যাংকিংয়ের আওতায় শিক্ষকদের জন্যও রয়েছে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণসুবিধা। সরকারি, বেসরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক ছাড়াও ব্র্যাক ব্যাংক তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষকরা এই পারসোনাল লোন সুবিধা নিতে পারবেন। মাসিক কিস্তির মাধ্যমে ১২ থেকে ৬০ মাস মেয়াদে ঋণ পরিশোধের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে মাসিক ন্যূনতম আয় হতে হবে ১৭ হাজার টাকা।

এ ছাড়া তারা গ্রাহকদের জন্য পারসোনাল লোন, হোম লোন ও অটো লোনের সুবিধা রয়েছে। ডিজিটাল লোনের আওতায় জরুরি প্রয়োজনে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে, যেখানে গ্রাহককে কমপক্ষে ২০ হাজার টাকা বেতনের চাকরিজীবী হতে হবে।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব তারা, আগামী অ্যান্ড প্রিমিয়াম ব্যাংকিং মেহরুবা রেজা গণমাধ্যমকে জানান, ২০১৭ সালে তারা সেবা চালুর সময় ব্যাংকটির মোট গ্রাহকের মধ্যে নারীর অংশ ছিল মাত্র ১৩ শতাংশ। বর্তমানে তা বেড়ে ২৯ শতাংশে দাঁড়িয়েছে। ব্যাংকের লক্ষ্য এই অংশগ্রহণ আরও বাড়ানো। বর্তমানে তারা সেবার আওতায় নারী গ্রাহকের সংখ্যা তিন লাখের বেশি, যার মধ্যে প্রায় ৩০ শতাংশ নারী বিভিন্ন ধরনের ঋণসুবিধা পেয়েছেন। সব পেশার নারীদের নিয়ে গঠিত এই গ্রাহকভিত্তির মাধ্যমে নারী সঞ্চয়ে ব্র্যাক ব্যাংকের অবস্থান এখন দেশের অন্যতম বড়।