/
/
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণসহ ১১ পদক অর্জন বাংলাদেশের
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণসহ ১১ পদক অর্জন বাংলাদেশের
Byadminsr
Published
১০:৫৭ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

11 orjon

অস্ট্রেলিয়ায় আয়োজিত ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) এ একটি স্বর্ণপদকসহ মোট ১১টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। গত রোববার অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়।

জানা যায়, ১৭ থেকে ২০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরের মান্ত্রা সাউথপোর্ট শার্ক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ১০ সদস্যের একটি দল অংশ নেয়। প্রতিযোগিতায় বাংলাদেশ দল ১টি স্বর্ণপদক, ৬টি ব্রোঞ্জ পদক এবং ৪টি টেকনিক্যাল পদক অর্জন করে এ টিম।
বাংলাদেশ দলের পক্ষে ক্রিয়েটিভ ক্যাটাগরির সিনিয়র গ্রুপে স্বর্ণপদক অর্জন করেন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ আল টিটু।

ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরি (সিনিয়র গ্রুপ)-এ ব্রোঞ্জ পদক পান ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা তাজরিন তানিশা।
তিনি একই সঙ্গে ফিজিক্যাল কম্পিউটিং সিনিয়র গ্রুপেও ব্রোঞ্জ পদক অর্জন করেন।
এ ছাড়া— ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র লো গ্রুপে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জুবাইদাহ জাফরিন, ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র হাই গ্রুপে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রিদোয়ান রাব্বানী, ক্রিয়েটিভ ক্যাটাগরি সিনিয়র গ্রুপে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের খোন্দকার মুশফিকুল ইসলাম এবং স্কলাস্টিকা স্কুলের শিক্ষার্থী প্রিয়ন্তী দাস ব্রোঞ্জ পদক অর্জন করেন।

এছাড়া ফিজিক্যাল কম্পিউটিং সিনিয়র গ্রুপে টেকনিক্যাল পদক পান— ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ জারিফ বিন সালেক এবং মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাফিয়া বাসার সুহানী। এবং ক্রিয়েটিভ ক্যাটাগরি সিনিয়র গ্রুপে উইলিয়াম কেরি একাডেমির শিক্ষার্থী জাইমা যাহিন ওয়ারা, ক্রিয়েটিভ মুভি সিনিয়র গ্রুপে স্কলাস্টিকা স্কুলের শিক্ষার্থী প্রিয়ন্তী দাস টেকনিক্যাল পদক অর্জন করেন।

বাংলাদেশের এ অর্জনে গর্বিত সংশ্লিষ্টরা, এছাড়াও তাদের অভিনন্দন জানিয়েছে বিভিন্ন মহল। সৃজনশীল মেধাশক্তি ও উদ্ভাবনী দক্ষতা তাদের এ অর্জন সামনে আরো বৃদ্ধি করবে বলে প্রত্যাশা করেন সবাই।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বাংলাদেশ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করে আসছে। গত আট বছরে এই প্রতিযোগিতায় বাংলাদেশ দল ১৫টি স্বর্ণপদকসহ মোট ৯৪টি পদক অর্জন করেছে।