/
/
স্টাইপেন্ডসহ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ইউএনএফপিএ, এখনই করো আবেদন
স্টাইপেন্ডসহ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ইউএনএফপিএ, এখনই করো আবেদন
ByMozammel Haque Hridoy
Published৩০ ডিসেম্বর, ২০২৫
৫:৩৩ অপরাহ্ণ
1762172769579
Mozammel Haque Hridoy
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে লাল সবুজ প্রকাশের সাব-এডিটর হিসেবে কর্মরত। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সিজে ক্লাবের প্রতিষ্ঠাতা, সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও ‘Northify’ এর সহপ্রতিষ্ঠাতা ও দৈনিক দেশ রূপান্তরের বেরোবি প্রতিনিধি ছিলেন।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

unfpa

জাতিসংঘের অধীন ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ) শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য ‘গ্লোবাল ইন্টার্নশিপ রোস্টার ২০২৫’ ঘোষণা করেছে। এটি একটি বেতনভিত্তিক আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রাম, যার মাধ্যমে অংশগ্রহণকারীরা জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করার সুযোগ পাবে। ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫

এই ইন্টার্নশিপ প্রোগ্রামের আওতায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী, স্নাতকোত্তর বা উচ্চতর ডিগ্রি অর্জনের পথে থাকা শিক্ষার্থী এবং সদ্য স্নাতক সম্পন্ন করা তরুণরা আবেদন করতে পারবে। আবেদনকারীদের অবশ্যই অন্তত একটি পূর্ণ একাডেমিক বছর সম্পন্ন থাকতে হবে। এ ছাড়া যাঁরা সর্বশেষ এক বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারাও এই প্রোগ্রামের জন্য যোগ্য বলে বিবেচিত হবে বলে জানানো হয়।

ভাষাগত দক্ষতার ক্ষেত্রে আবেদনকারীদের জাতিসংঘের অন্তত একটি কার্যকর ভাষা, ইংরেজি বা ফরাসিতে পারদর্শী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট অফিসের সরকারি ভাষায় দক্ষতা থাকতে হবে। তবে ইউএনএফপিএতে আবেদনকারীর নিকট আত্মীয় (পিতা-মাতা, ভাই-বোন বা সন্তান) কর্মরত থাকলে তিনি এই ইন্টার্নশিপের জন্য অযোগ্য বিবেচিত হবে বলেও জানানো হয়।

ইন্টার্নশিপ চলাকালে নির্বাচিত প্রার্থীরা নির্দিষ্ট স্টাইপেন্ড পাবে। স্টাইপেন্ডের পরিমাণ কাজের স্থানভেদে নির্ধারিত হবে এবং সাধারণত স্থানীয় মুদ্রায় প্রতি মাসের শেষে প্রদান করা হবে। এর ফলে ইন্টার্নরা আর্থিক চাপ ছাড়াই আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি ইউএনএফপিএ’র বিভিন্ন দেশের অফিসে কাজ করার সুযোগ থাকায় অংশগ্রহণকারীরা নিজেদের আগ্রহ ও পছন্দ অনুযায়ী কর্মস্থল নির্বাচন করতে পারবেন। বহুসাংস্কৃতিক পরিবেশে কাজ করার মাধ্যমে ইন্টার্নরা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ও পেশাগত দক্ষতা বাড়ানোর সুযোগও পাবে।

আবেদন করতে আগ্রহীদের ইউএনএফপিএ’র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করার আগে যোগ্যতার শর্তগুলো ভালোভাবে পড়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধও জানানো হয়েছে।

উল্লেখ্য, আবেদনপ্রক্রিয়ার কোনো ধাপেই কোনো ধরনের ফি প্রদান করতে হবে না। এই ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫।