/
/
বাড়লো এলপি গ্যাসের দাম সাথে বেড়েছে অটোগ্যাসের মূল্যও
বাড়লো এলপি গ্যাসের দাম সাথে বেড়েছে অটোগ্যাসের মূল্যও
Byলাল সবুজ প্রকাশ
Published৪ জানুয়ারি, ২০২৬
৫:৪১ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Copy of thala bijoy (3)

নতুন বছরের শুরুতেই সাধারণ মানুষের রান্নাঘরের ব্যয়ে বাড়তি চাপ তৈরি হয়েছে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) ও অটোগ্যাসের দাম বৃদ্ধি করায়।
জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩০৬ টাকা।
আজ রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন মূল্য ঘোষণা করে। আজ সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বিইআরসির তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর মাসে ১২ কেজি এলপি গ্যাসের দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা। নতুন সিদ্ধান্তে তা বেড়ে দাঁড়াল ১ হাজার ৩০৬ টাকায়।
এদিকে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটারে অটোগ্যাসের দাম ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯ টাকা ৮০ পয়সা। এর আগে অটোগ্যাসের দাম ছিল ৫৭ টাকা ৩২ পয়সা।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসেও এলপি গ্যাসের দাম ১২ কেজি প্রতি ৩৮ টাকা এবং অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১ টাকা ৭৪ পয়সা বাড়ানো হয়েছিল। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে টানা দ্বিতীয় মাসের মতো এই মূল্যবৃদ্ধি কার্যকর করল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
এলপি গ্যাস ও অটোগ্যাসের এই মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের দৈনন্দিন ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।