/
/
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শিল্পকলায় চলা প্রদর্শনী স্থগিত
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শিল্পকলায় চলা প্রদর্শনী স্থগিত
Byলাল সবুজ প্রকাশ
Published১৫ জানুয়ারি, ২০২৬
৩:৩৯ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

lsp photo - 1

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটোরিয়ামে নির্ধারিত চলচ্চিত্রের প্রদর্শনী স্থগিত ঘোষণা করেছে।

আজকের প্রদর্শনীগুলোর মধ্যে ছিল,‘ডায়নোসরস এগ’, ‘কিষ্কিন্ধা কানদাম’, ‘ওডিসি অব জয়’, ‘ডাইং ফর ডামিস’ ও ‘দ্য স্টোরি অব আ রক’। তবে উৎসবের অন্যান্য ভেন্যু, যেমন ন্যাশনাল আর্ট গ্যালারির পাশাপাশি মোট পাঁচটি মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।

বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ জানায়, অনিবার্য পরিস্থিতির কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজকের প্রদর্শনীগুলি স্থগিত করা হয়েছে। আয়োজকরা দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মিডিয়া ইনচার্জ বিধান রিবেরু আজ প্রথম আলোকে জানান, আজ শিল্পকলা একাডেমির নিজস্ব আয়োজন থাকায় শো স্থগিত করা হয়েছে। তবে, আগামীকাল থেকে ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটোরিয়ামে উৎসবের সিনেমা প্রদর্শন যথারীতি চলবে।