/
/
/
নোবিপ্রবিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নোবিপ্রবিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত
Byলাল সবুজ প্রকাশ
Published১৯ জানুয়ারি, ২০২৬
৩:০২ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

photo

নোবিপ্রবি সংবাদদাতাঃ

শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল রোববার (১৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় নোবিপ্রবি কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর সার্বিক সহযোগিতায় এবং নোবিপ্রবি শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

নোবিপ্রবি শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. রুহুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক জনাব মো. জাহিদ হোসেন মোল্লা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর উপ পরিচালক জনাব সুব্রত সরকার শুভ।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, এত ভালো খেলা উপহার দেওয়ার জন্য আমি শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরও অনেকগুলো সুন্দর সুন্দর প্রোগ্রাম নিয়ে তোমাদের সঙ্গে কাজ করতে চাই। আজকের প্রোগ্রামের মূল উদ্দেশ্য- মাদককে না বলা। যারা মাদকের সঙ্গে জড়িত তারা যেনো মাদক ছেড়ে খেলাধুলার দিকে চলে আসে এজন্যই আজকের এই প্রোগ্রামের আয়োজন। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা খেলাধুলা, বিতর্ক কিংবা অন্যান্য এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজে যুক্ত থাকবে। তাহলে তারা মাদক থেকে অনেক বেশী দূরে থাকবে এবং ধ্বংসাতœক কোনো কাজে যুক্ত হবেনা।

এ সময় তিনি আরও বলেন, আমরা বারবার বলতে চাই নোবিপ্রবি প্রশাসন মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। কাউকে পেলে তার ছাত্রত্ব ও সিট বাতিলের পাশাপাশি তার অভিভাবককে ডাকা হবে এবং বাংলাদেশের আইনের আওতায় তার শাস্তি নিশ্চিত করতে আমরা পিছপা হবোনা। মাদক শুধু একজন ছাত্রের নিজের জন্য ক্ষতিকর নয় বরং তার পরিবার এবং সমাজের জন্যও ক্ষতিকর। আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালীকে এমন একটি সুন্দর প্রোগ্রাম আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, উক্ত মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতায় নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়। এতে উইমেন সেকশনে চ্যাম্পিয়ন হয় সমাজকর্ম বিভাগ এবং রানার্স আপ হয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম্স (এমআইএস) বিভাগের দল। অন্যদিকে মেন সেকশনে চ্যাম্পিয়ন হয় পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডিএম) বিভাগ এবং রানার্স আপ হয় ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স (ফিমস্) বিভাগের দল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে আগত অতিথিদেরকে সম্মাননা প্রদান করা হয়।