/
/
আয়ারল্যান্ডে বৃত্তির সুযোগ, বছরে প্রায় ২৭ লাখ টাকা স্টাইপেন্ডস
আয়ারল্যান্ডে বৃত্তির সুযোগ, বছরে প্রায় ২৭ লাখ টাকা স্টাইপেন্ডস
ByMozammel Haque Hridoy
Published১৯ জানুয়ারি, ২০২৬
১:৩১ অপরাহ্ণ
1762172769579
Mozammel Haque Hridoy
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে লাল সবুজ প্রকাশের সাব-এডিটর হিসেবে কর্মরত। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সিজে ক্লাবের প্রতিষ্ঠাতা, সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও ‘Northify’ এর সহপ্রতিষ্ঠাতা ও দৈনিক দেশ রূপান্তরের বেরোবি প্রতিনিধি ছিলেন।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

ireland

আয়ারল্যান্ড সরকার ২০২৬ সালের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি প্রোগ্রাম ঘোষণা করেছে। এই বৃত্তি প্রোগ্রামটি ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এবং স্নাতক, মাস্টার্স ও ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন।
বৃত্তিটি বিভিন্ন বিষয় যেমন বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, মানবিক, সমাজবিজ্ঞান, কলাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্মুক্ত। আয়ারল্যান্ডের নামকরা বিশ্ববিদ্যালয়গুলো এই বৃত্তির অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে ট্রিনিটি কলেজ ডাবলিন, ইউনিভার্সিটি কলেজ ডাবলিন, ইউনিভার্সিটি কলেজ কর্ক, লিমেরিক বিশ্ববিদ্যালয়, মায়নুথ বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি অব আয়ারল্যান্ড গ্যালওয়ে, ডাবলিন সিটি বিশ্ববিদ্যালয়, টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় ডাবলিন এবং আয়ারল্যান্ডের বিভিন্ন প্রযুক্তি ইনস্টিটিউট রয়েছে।
এ বৃত্তির সুবিধার মধ্যে প্রতি বছর ১৯ হাজার ইউরো স্টাইপেন্ড প্রদান করা হবে, যা প্রায় ২৭ লাখ ৩ হাজার ৮৯০ টাকার সমান। এর পাশাপাশি বছরে ৫ হাজার ৭৫০ ইউরো টিউশন ফি এবং ৩ হাজার ২৫০ ইউরো গবেষণা সহায়তা প্রদান করা হবে।
আবেদনকারী শিক্ষার্থীদের জন্য আবেদন শেষ তারিখ ১২ মার্চ ২০২৬। আবেদনটি অনলাইনে সরকারি স্কলারশিপ পোর্টালের মাধ্যমে করতে হবে।