/
/
/
নির্বাচনে ছড়ানো এআই ভিডিও, যাচাই করবে যেভাবে
নির্বাচনে ছড়ানো এআই ভিডিও, যাচাই করবে যেভাবে
Byলাল সবুজ প্রকাশ
Published৭ ফেব্রুয়ারি, ২০২৬
১২:১৩ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Untitled design (3)

নির্বাচনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় প্রার্থীরা নাকি টাকা দিচ্ছেন বা গোপন কোনো কাজ করছেন। কিন্তু তুমি জানো কি, এর অনেকগুলোই আসলে এআই দিয়ে বানানো ভুয়া ভিডিও? প্রথম দেখায় সত্যি মনে হলেও একটু যাচাই করলেই এসব ভিডিওর আসল রূপ বেরিয়ে আসে।

তুমি যদি কোনো সন্দেহজনক ছবি বা ভিডিও দেখো, তাহলে প্রথম ধাপ হতে পারে গুগল রিভার্স ইমেজ সার্চ। এর জন্য ভিডিও থেকে একটি স্ক্রিনশট নিতে হবে। এরপর ইমেজ ডট গুগল ডট কমে গিয়ে সার্চ বারে ছবিটি আপলোড করলেই জানতে পারবে ছবিটির উৎস কোথায় এবং আগে এটি কোথায় ব্যবহার হয়েছে। চাইলে মোবাইল ফোনেও সহজেই এটি করা যায়। ক্রোম ব্রাউজারে সার্চ বারের ক্যামেরা আইকনে ট্যাপ করে গ্যালারি থেকে ছবি নির্বাচন করলেই গুগল সেই ছবির সঙ্গে মিল আছে এমন অন্যান্য ছবি দেখিয়ে দেবে।

তবে শুধু ছবি নয়, ভিডিও যাচাই করারও কার্যকর উপায় আছে। তুমি চাইলে বিশেষ কিছু টুল ব্যবহার করে ভিডিও সত্য না ভুয়া তা শনাক্ত করতে পারো। ইনভিড (InVID), উই ভেরিফাই (WeVerify), রিয়েলিটি ডিফেন্ডার, সেনজিটি এআই, ইন্টেলের ফেক ভিডিও ক্যাচার কিংবা মাইক্রোসফট ভিডিও অথেনটিকেটরের মতো টুলগুলো ভিডিওকে ফ্রেম বাই ফ্রেম বিশ্লেষণ করে। এতে মুখভঙ্গি, আলো, অস্বাভাবিক নড়াচড়া বা এআই দ্বারা তৈরি কোনো ত্রুটি ধরা পড়ে।

বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের মতো সংবেদনশীল সময়ে ভুয়া ভিডিও ছড়িয়ে জনমত বিভ্রান্ত করার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। তাই কোনো ভিডিও দেখেই বিশ্বাস না করে, তুমি যদি একটু সময় নিয়ে যাচাই করো, তাহলে নিজেও বিভ্রান্ত হবে না, অন্যকেও ভুল তথ্য ছড়ানো থেকে রক্ষা করতে পারবে। সচেতন থাকাই এখন সবচেয়ে বড় নিরাপত্তা।