/
/
/
হার্ভার্ডে স্কলারশিপ নিয়ে এমবিএ করার সুযোগ
হার্ভার্ডে স্কলারশিপ নিয়ে এমবিএ করার সুযোগ
Byলাল সবুজ প্রকাশ
Published৭ ফেব্রুয়ারি, ২০২৬
৭:৫৩ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

IMG-20260207-WA0125

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নাম তো নিশ্চয়ই শুনেছ। আমেরিকার সবচেয়ে পুরোনো এই বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি। ভাবছ, এখানে পড়তে গেলে লাখ লাখ টাকা লাগবে? আসলে পুরোটা সত্যি নয়। কারণ হার্ভার্ডে পড়ার জন্য আছে স্কলারশিপের সুযোগ। আর সেই সুযোগটাই এখন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও খোলা।

হার্ভার্ড বিজনেস স্কুলের এমবিএ প্রোগ্রাম বিশ্বের অন্যতম সেরা। এই প্রোগ্রামে পড়ার জন্য বোস্তানি ফাউন্ডেশন স্কলারশিপ দিচ্ছে সুযোগ। ২০২৬ সালের অটাম (শরৎ) সেশন থেকে এই স্কলারশিপের আওতায় এমবিএ করতে পারবে বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা।

হার্ভার্ডে পড়েছেন অনেক বিশ্ববিখ্যাত মানুষ বারাক ওবামা, বিল গেটস, জন এফ কেনেডি, মার্ক জাকারবার্গের মতো ব্যক্তিত্বরা। এমনকি এখানকার শিক্ষার্থীদের মধ্যে আছেন নোবেল, অস্কার, পুলিৎজার ও অলিম্পিক পদকজয়ীরাও। বুঝতেই পারছ, সুযোগটা কত বড়।

কারা আবেদন করতে পারবে?

এই স্কলারশিপে আবেদন করতে হলে তোমার একাডেমিক রেকর্ড ভালো হতে হবে। যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবে। বাংলাদেশিরাও এর বাইরে নয়। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগে হার্ভার্ড এমবিএ প্রোগ্রামে ভর্তির অফার পেতে হবে। অফার পাওয়ার পরেই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।

কী কী সুবিধা পাবে?

এই স্কলারশিপের আওতায় তুমি পাবে

টিউশন ফি-এর ৭৫ শতাংশ পর্যন্ত সহায়তা
হার্ভার্ডে যাওয়া–আসার ভ্রমণ খরচ
বোস্তানি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ২ মাসের ইন্টার্নশিপের সুযোগ

আবেদন করবে যেভাবে-

আবেদন করতে হলে তোমাকে কিছু ডকুমেন্ট ই-মেইলে পাঠাতে হবে
ছবিসহ একটি সিভি
জিএমএটি স্কোর
যে বিশ্ববিদ্যালয় থেকে পড়েছ, সেখানকার একটি স্বীকৃতিপত্র
সব আবেদন যাচাই করে সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। নির্বাচিত হলে ফাউন্ডেশনের পক্ষ থেকে তোমাকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

আবেদনের শেষ সময়: এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে ৩১ মে ২০২৬ পর্যন্ত।